সুষ্ঠু ভোটে এমপি, মন্ত্রীদের নিয়ন্ত্রণের দাবি তৈমূরের

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম

সরকার দলীয় এমপি ও মন্ত্রীদের বাহিনী যদি সরকার নিয়ন্ত্রণ না করতে পারে এবং তাদের আইনের আওতায় আনা না গেলে প্রধানমন্ত্রীর কমিটমেন্ট অনুযায়ী সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে না। এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের প্রার্থী, তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। 

রোববার বেলা সাড়ে ১১ টার রূপগঞ্জে রূপসীর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। 

এসময় তিনি বলেন, দলীয় প্রভাবমুক্ত নির্বাচন, সন্ত্রাসী মুক্ত নির্বাচন ও জবরদখল মুক্ত নির্বাচন এগুলো বন্ধ করতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না।

তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কমিটমেন্ট বজায় রাখতে হলে সরকারের এমপি, মন্ত্রীর বাহিনী নিয়ন্ত্রণ না করতে পারলে সুষ্ঠু নির্বাচন হবে না। মানুষ  আতঙ্কে থাকবে। অনেক দল বাধ্য হবে নির্বাচন থেকে সরে যেতে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার চার দিন পর নিখোঁজ বাবা হেলাল উদ্দিনের (৪৫) গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তার তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছিলো।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। তবে তাদের বাবা এখনো নিখোঁজ রয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের চারজন সদস্য নিখোঁজ রয়েছেন। ট্রলারের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর