কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের সিদ্ধান্ত বৈধ: সুপ্রিম কোর্ট

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৭ পিএম

ভারতের জম্মু ও কাশ্মিরের স্বায়ত্তশাসন সংক্রান্ত সাংবিধানিক বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। ২০১৯ সালে এই রাজ্যের জন্য নির্ধারিত ৩৭০ অনুচ্ছেদ খারিজ করার যে সিদ্ধান্ত ভারতের রাষ্ট্রপতি নিয়েছিলেন, তা অসাংবিধানিক নয় বলে রায় দিয়েছে আদালত। 

সোমবার দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন।

রায়ে বলা হয়েছে, ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ছিলো এক অস্থায়ী ব্যবস্থা। 

আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মির রাজ্যে বিধানসভার নির্বাচন অনুষ্ঠানেরও নির্দেশ দিয়েছে আদালত। 

এর আগে ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মিরের স্বায়ত্তশাসন সংক্রান্ত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন নরেন্দ্র মোদি সরকার। পাশাপাশি জম্মু ও কাশ্মিরকে দ্বিখণ্ডিত করে জম্মু-কাশ্মির এবং লাদাখ নামে কেন্দ্রশাসিত দু'টি অঞ্চল হিসেবে ঘোষণা দেয়া হয়।

পরে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা করা হয়। সেগুলি একত্রে এনে সম্প্রতি শুনানি শুরু করে দেশটির শীর্ষ আদালত। সোমবার ঘোষণা করা হলো চূড়ান্ত রায়। 

মোদি সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যায় সুপ্রিম কোর্ট জানায়, ভারতের সাথে একীভূত হয়ে যাওয়ার সাথে সাথে জম্মু-কাশ্মিরের সাংবিধানিক বিধানসভার আর অস্তিত্ব নেই। আর জম্মু ও কাশ্মিরকে বিশেষ স্বায়ত্তশাসনের যে অধিকার দেয়া হয়েছিল, তা অস্থায়ী ছিলো। 

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, জম্মু ও কাশ্মিরের সাংবিধানিক বিধানসভার স্থায়ী সংস্থা করার উদ্দেশ্য ছিলো না। কেবল সংবিধান প্রণয়নের জন্য এটা গঠন করা হয়েছিল। সাংবিধানিক বিধানসভার সুপারিশ করা রাষ্ট্রপতির জন্য বাধ্যতামূলকও ছিলো না।

ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ সাবেক জম্মু ও কাশ্মির রাজ্যেকে বিশেষ অধিকার প্রদান করেছিল। ১৭ নভেম্বর ১৯৫২ থেকে ৩১ অক্টোবর ২০১৯ পর্যন্ত জম্মু ও কাশ্মির ভারতের রাজ্য ছিলো এবং অনুচ্ছেদ ৩৭০ এর ফলে আলাদা সংবিধান, আলাদা পতাকা এবং অভ্যন্তরীণ প্রশাসনের জন্য স্বায়ত্তশাসনের অধিকার পেয়েছিল রাজ্যটি।   

আরবিএস  
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর