খাগড়াছড়িতে ইউপিডিএফের চার নেতাকর্মীকে হত্যা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:১৪ পিএম

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের হামলায় ইউপিডিএফের (প্রসীত গ্রুপের) চার নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। একই সঙ্গে তিন জনকে অপহরণের অভিযোগও করেছে সংগঠনটি।

সোমবার রাত ১০টার দিকে পুজগাং এর অনিলপাড়ায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে। তবে ঘটনার ১৫ ঘণ্টা পরও ঘটনাস্থলে পৌঁছেনি পুলিশ। 

নিহতের মধ্যে রয়েছেন, ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা (২৮), জেলা সহ-সভাপতি লিটন চাকমা (২৯), পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা (২৬) ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা। 

নিখোঁজ রয়ৈছেন- ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা, মিলন ত্রিপুরাও নীতি দত্ত চাকমা। 

স্থানীয়রা জানান, ২০/২৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী আকস্মিক এসে বাড়িটি ঘেরাও করে। এসময় বাড়িতে অবস্থান নেযা নেতাকর্মীরা পালিয়ে যাবার চেষ্টা করলে তাদেরকে গুলি হত্যা করা হয়।
 
ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা জানান, মঙ্গলবার এলাকায় যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সেজন্যই তারা সেখানে অবস্থান করছিলেন। মদদপুষ্ট নব্যমুখোশধারী গণতান্ত্রিক ইউপিডিএফ এর সন্ত্রাসীরা এই ঘটনা ঘটেয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধরা জানান, রাতে ওই গ্রামে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এমন ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর থেকে বারবার চেষ্টা করেও পুলিশ সুপার মুক্তা ধর ও পানছড়ি থানার অফিসার ইনচার্জ সফিউল আজমের বক্তব্য পাওয়া যায়নি।

একাত্তর/এসি
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর