স্বতন্ত্রদের নিয়ে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট: কাদের

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:১১ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে আওয়ামী লীগের অবস্থান খুব স্পষ্ট। তারা নিবার্চনে আছে। তাদের প্রতিদ্বন্দ্বিতায় শরিকদের দ্বিমত থাকতে পারে। তবে বল প্রয়োগ না করে তাদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে বলা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগও করবে শরীকরাও করবে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সুযোগ নেই। জাতীয় পার্টির সঙ্গে আলোচনা চলছে, চলবে।  

ভোটে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি বলেন, ইসি জানিয়েছে নির্বাচনে সেনাবাহিনী কত দিন থাকবে। আমরা সেনাবাহিনীকে সব বিষয়ে বিতর্কীত করার বিরুদ্ধে। সেনাবাহিনী যদি সংবিধান অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করে, তাতে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই।

তিনি বলেন, বাংলাদেশে কিছু লোক আছে যাদের হা-হুতাশ করাই কাজ।বাংলাদেশের অর্জন আজকে আমাদের অহঙ্কার। আমাদের দেশে কিছু লোক আছে যারা দেশকে নিয়ে অহঙ্কার করতে জানে না। বিদেশেদের কাছে দেশ নিয়ে হীনমন্যতায় ভোগে। 

বিএনপি জামায়াত মানেই দেশের ক্ষতি মন্তব্য করে তিনি বলেন, সহিংসতা, সন্ত্রাস, আগুন সন্ত্রাস করে ক্ষমতায় যাওয়া যাবে না। একই সঙ্গে সহিংসতা করে সাত জানুয়ারির নির্বাচন বন্ধ রাখা যাবে না।

এর আগে ২৬ নভেম্বর গণভবনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে দলটির সভাপতি শেখ হাসিনা বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাশ করে আসতে পারবেন না। দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি দলের যে কোনো নেতা বা ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন। কারণ নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে হবে।

অপরদিকে সোমবার (১১ ডিসেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের যৌথসভায় ওবায়দুল কাদের বলেন, ভোটে প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিযোগিতা করবেন। নৌকার সাথে ‘মল্লযুদ্ধ’ করা যাবে না।

তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে। নৌকার সাথে মল্লযুদ্ধ করা যাবে না। প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিযোগিতা করবেন। সন্ত্রাসকে উৎসাহিত করে এমন কাজ করলে ছাড় দেয়া হবে না।

একাত্তর/এসি
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু 'বাংলাদেশ সচিবালয়' স্থানান্তরের ঐতিহাসিক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক...
বাঙালি সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৭’ আগামী বছরের ৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা চলবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
দুই দুটি বিশ্বযুদ্ধের নারকীয় তাণ্ডব থেকে অক্ষত বেঁচে ফিরেছিলো ফ্রান্সের ঐতিহাসিক এই ঐতিহ্যবাহী ভবনটি। কিন্তু জীবনযাত্রার চড়া ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে ছড়িয়ে পড়া সাম্প্রতিক ইতিহাসের অন্যতম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর