করোনার তৃতীয় ঢেউ সামলে উঠা ভারতে প্রতিদিনই কমছিলো সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। কিন্তু গেল ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা হাজার ছাড়ানোয় চিন্তার ভাজ পড়েছে।
শনিবার (১০ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেওয়া হিসেবে, দেশটিতে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২০৬ জন। তবে কমেছে নতুন রোগীর সংখ্যা।
একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন, ৪২ হাজার ৭৬৬ জন। সেই সঙ্গে আশা জাগিয়ে বেড়েছে সুস্থতার সংখ্যা। করোনা থেকে ৪৫ হাজার ২৫৪ জন সুস্থ হয়ে ফিরেছেন।
সবমিলিয়ে ভারতে করোনা সংক্ৰমণ বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি সাত লাখ ৯৫ হাজার ৭১৬ জনে। যাদের মধ্যে দুই কোটি ৯৯ লাখ ৩৩,৫৩৮ জন সুস্থ হয়েছেন।
তবে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন চার লাখ সাত হাজার ১৪৫ জন। এখনও সক্রিয় রোগীর সংখ্যা চার লাখ ৫৫ হাজার ৩৩ জন।। কেন্দ্রের নজর যত দ্রুত সম্ভব সক্রিয় রোগী কমিয়ে আনা।
আরও পড়ুন: বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসকে মনোনয়ন বাইডেনের
এদিকে, করোনার পাশপাশি ভারতে আতঙ্কে দিন কাটছে ব্ল্যাক ফাঙ্গাস নিয়েও। ডেল্টা, ডেল্টা প্লাসের পর এবার কাপ্পা নামে আরও এক ধরন পাওয়া গেছে।
এরমধ্যেই চোখ রাঙাচ্ছে জিকা ভাইরাস। কেরালায় ইতিমধ্যে জিকা ভাইরাসে আক্রান্ত ১৩ জন। একজন ২৪ বছর বয়সী অন্তঃসত্ত্বা নারী সর্বপ্রথম জিকায় আক্রান্ত হন।
জিকা মশা বাহিত রোগ। মশার কামড় থেকে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। এডিস মশা থেকে এই রোগ ছড়ায়। দিনের বেলায় এই মশা কামড় দেয়।
চিকুনগুনিয়া রোগের মতো একই উপসর্গ দেখা যায় জিকা ভাইরাসের ক্ষেত্রে। তবে জিকা ভাইরাসের ক্ষেত্রে ভয়াবহ শারীরিক কোনও ক্ষতি হয় না।
একাত্তর/আরবিএস
