বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসকে মনোনয়ন বাইডেনের

আপডেট : ১০ জুলাই ২০২১, ০৪:৫৮ পিএম

প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশসহ চার দেশের চারজন রাষ্ট্রদূত মনোনয়ন দিয়েছেন বলে হোয়াইট হাউস থেকে শুক্রবার (৯ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে জানা যায়।

তারা হলেন ভারতের জন্য এরিক গার্সেটি, চিলির জন্য বার্নাডেট মিহান, মোনাকোর জন্য ক্যাম্পবেল বাওয়ার এবং বাংলাদেশের জন্য পিটার হাস।

ভয়েস অব আমেরিকা এ সম্পর্কিত প্রতিবেদনে জানায়, পিটার হাস বর্তমানে দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে কাজ করছেন।

কর্মজীবনে হাস ভারতের মুম্বাইসহ বিদেশের আরও চারটি মিশন বা কনস্যুলার সার্ভিসে কাজ করেছেন। ইংরেজির পাশাপাশি হাস ফরাসি ও জার্মান ভাষায় দক্ষ।

আরও পড়ুন: করোনা ঠেকাতে থাইল্যান্ডে কারফিউ

যুক্তরাষ্ট্র সিনেট এই মনোনয়নগুলো চূড়ান্ত করবে। মনোনয়ন চূড়ান্ত হলে পিটার হাস বর্তমানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হবেন।


একাত্তর/আরএ


বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার।
অর্থনৈতিক সংকটের কারণে শুরু হওয়া ব্যবসায়ীদের আন্দোলন প্রথমদিকে স্বাগত জানালেও পরবর্তীতে সন্ত্রাসী গোষ্ঠীকে দমন করতে বল প্রয়োগ করতে বাধ্য হয়েছিলো ইরান সরকার। এমন মন্তব্য করেছেন বাংলাদেশের...
ভারতের রাজধানীর দিল্লির সুপরিচিত চাঁদনী চক মার্কেট থেকে দেশটিতে ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি মাথৌয়ের মোবাইল ফোন চুরি হয়ে গেছে। গত ২০ অক্টোবরের এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। পরে...
ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ভ্লাদিমির পুতিন, গুলিয়ে ফেলা, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে মিশিয়েছেন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে, হতাশা, ক্ষোভ, ডেমোক্র্যাট শিবির,
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর