২০২৪ সালে দ্বিতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতি হবে বাংলাদেশের

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম

বিশ্বের ৪৬টি দেশের মধ্যে ২০২৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। বিশ্বের প্রভাবশালী গবেষণা সংস্থা মাস্টার কার্ড ইকনোমিক্স ইন্সটিটিউটের (এমইআই) বার্ষিক অর্থনৈতিক আউটলুকে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বুধবার প্রকাশিত এমইআইয়ের আউটলুকে বলা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৩ শতাংশ হারে। বাংলাদেশের থেকে বেশি প্রবৃদ্ধি হবে শুধু ভারতের। দেশটির জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৩ শতাংশ।

আর প্রবৃদ্ধির তিন নম্বরে থাকবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। দেশটির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ২ শতাংশ হারে। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকবে দক্ষিণ-পূর্ব এশিয়ার আরো দুই দেশ ফিলিপাইন ও ইন্দোনেশিয়া।

২০১৪ সালের জন্য এমইআইয়ের গবেষণার নাম দেয়া হয়েছে, ইকনোমিক আউটলুক: ব্যালেন্সিং অ্যান্ড প্রায়রোটিজ (অর্থনৈতিক আউটলুক: ভারসাম্য মূল্য ও অগ্রাধিকার)।

গত কয়েক বছরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে চমকে গেছেন অনেকেই। বাংলাদেশকে চিহ্নিত করা হচ্ছে এশিয়ান টাইগার হিসেবে।

গত এক দশকের বেশি সময় ধরে উচ্চ প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। এমনকি করোনাভাইরাস মহামারির মধ্যেও বিশ্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ছিলো চোখে পড়ার মতো।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবে, ২০২২ সাল শেষে বিশ্বের ৫০টি বৃহত্তম অর্থনীতির তালিকায় বাংলাদেশ রয়েছে ৩৫তম অবস্থানে। তার আগের বছর ছিলো ৪১তম অবস্থানে।

যে গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তাতে ২০৩০ সালের মধ্যে বিশ্বের ২৪তম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ আবির্ভূত হবে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা পূর্বাভাস দিচ্ছে।

এমইআইয়ের বার্ষিক অর্থনৈতিক আউটলুকে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬ দশমিক ৩ শতাংশ হওয়ার কথা বলা হলেও সরকারের লক্ষ্য রয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। আর সরকারের লক্ষ্য পূরণ হলে বাংলাদেশ হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল দেশ।

এমইআইয়ের আউটলুকে বলা হয়েছে, আগামী বছর বাংলাদেশের ভোক্তা মূল্যস্ফীতি দাঁড়াবে ৭ দশমিক ৩ শতাংশ, যা ৪৮টি দেশের মধ্যে চতুর্থ সর্বোচ্চ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ।

আর সর্বোচ্চ মূল্যস্ফীতি হবে আর্জেন্টিনায় (১৫৬ দশমিক ৯ শতাংশ), দ্বিতীয় সর্বোচ্চ তুরস্কে (৫৩ দশমিক ৩৩ শতাংশ), তৃতীয় সর্বোচ্চ মিশরে (২৪ দশমিক ৯ শতাংশ) এবং পঞ্চম সর্বোচ্চ শ্রীলংকার (৬ দশমিক ৯ শতাংশ)।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোরে (বিবিএস) হিসেবে , অক্টোবর মাসে দেশে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৯৩ শতাংশ। খাদ্যপণ্যের দাম কমায় নভেম্বরে মূল্যস্ফীতি কমে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে হয় ৯ দশমিক ৪৯ শতাংশ।

তবে চলতি ২০২৩-২৪ অর্থবছরে মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের। 

আরবি 
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন না বাংলাদেশি উদ্যোক্তারা। তাদের মতে, মাত্র ১ শতাংশ ছাড় দিয়ে, কয়েকগুণ বেশি সুযোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া, দেশটির...
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ফলে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য তৈরি পোশাকের যুক্তরাষ্ট্রের বাজারে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর