বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:৩৬ এএম

রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের ধাক্কায় মো. ওয়াসিফ উল্লাহ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর অবস্থায় ওয়াসিফ উল্লাহকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদ বলেন, আমরা খবর পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে দিয়ে মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় শিখর পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন ওয়াসিফ উল্লাহ। পরে পথচারীরা দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।

মো. ওয়াসিফ উল্লাহ এ বছর ধানমন্ডি আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাস করেছেন বলে জানান পুলিশের এই এসআই।

 

এআর
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বাহিনীর আরও চারজন সদস্য আহত হয়েছেন।
রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরা তিন নম্বর সেক্টরের জসিমউদ্দীন রোড বাসস্ট্যান্ড এলাকায় এ...
রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দূরপাল্লার বাস রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আরেকটি বাসে ধাক্কা দিয়েছে। এতে এক দম্পতিসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও...
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর