আপিলেও সালাহউদ্দিনের মনোনয়ন বাতিল

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:৩৮ এএম

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়ন বৈধতার আপিল নামঞ্জুর হয়েছে।

শুক্রবার সকালে নির্বাচন ভবনের মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে এই রায় দিয়েছে ইসি।

এর আগে রোববার (৩ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহীন ইমরান তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র যাচাই বাছাইকালে ঋণ খেলাপির তালিকায় নাম থাকায় কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের এই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

সালাউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থঋণ আদালত তাকে ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেয়। পরে অর্থঋণ আদালতের এ আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করে জনতা ব্যাংক। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট অর্থ ঋণ আদালতের আদেশ স্থগিত করে।

সালাহউদ্দিন হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। চেম্বার আদালতে তা শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়, যার শুনানি হয় বুধবার।

সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখে আপিল বিভাগ।

এ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য জাফর আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ সালাহউদ্দিনকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করলে জাফর আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কক্সবাজার-১ আসনে ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানি শেষ হচ্ছে শুক্রবার। নির্বাচন কমিশনে (ইসি) বৃহস্পতিবার ৯৯টি আবেদনের শুনানিতে প্রার্থিতা ফিরে পান ৪৩ জন। আপিল মঞ্জুর হয়নি ৫২ জনের।

বুধবার চতুর্থ দিনে (১৩ ডিসেম্বর) ৪৫ জন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) তৃতীয় দিনে ৬১ জন, সোমবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় দিনে ৫১ জন এবং রোববার (১০ ডিসেম্বর) প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। গত পাঁচ দিনের শুনানিতে এ পর্যন্ত ২৬৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

ইসির তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এরপর রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। সেদিন থেকে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচার চলবে। ভোট হবে ৭ জানুয়ারি।

একাত্তর/আরএ
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর