এবার জয়পুরহাটে চলন্ত ট্রেনে নাশকতার আগুন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪৭ এএম

গাজীপুরে রেল লাইন কেটে দুর্ঘটনা ঘটানোর রেশ কাটতে না কাটতেই এবার জয়পুরহাটে চলন্ত ট্রেনে আগুন দেয়া হয়েছে।শুক্রবার মধ্য রাতে উত্তরা এক্সপ্রেস মেইলের একটি বগিতে আগুন ধরিয়ে দেয় নাশকতাকারীরা। আগুনে ট্রেনের একটি বগির কয়েকটি সিট পুড়ে যায়।

সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন  বলেন, রাজশাহী থেকে পার্বতীপুর যাচ্ছিলো উত্তরা এক্সপ্রেস মেইল। জামালগঞ্জ স্টেশন থেকে আগুন দেয় নাশকতাকারীরা।  

ইমেজ: একাত্তর।

পেছনের বগিতে আগুন নিয়ে ট্রেনটি পৌঁছয় জয়পুরহাট স্টেশনে। জয়পুরহাট স্টেশনে পৌঁছানো মাত্র বগিতে আগুন দেখে চিৎকার করতে থাকেন প্লাটফর্মে থাকা যাত্রীরা।
যাত্রী ও রেলের কর্মচারীদের তৎপরতায় আগুন নিভিয়ে ফেলা হয়। কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে, জয়পুরহাটের উদ্দেশে জামালগঞ্জ স্টেশন ছাড়ার আগ মুহূর্তে কোনো এক সময়ে ট্রেনের বগিতে আগুন দেয় নাশকারীরা। 
ওসি মুক্তার হোসেন বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।

লাইন কেটে ফেলায় বুধবার ভোরে গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনের কাছে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে একজন নিহত ও আহত হন আরো কয়েকজন।

গাজীপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পেছনে নাশকতা রয়েছে বলে মনে করছে বাংলাদেশ রেলওয়ে। 

আরবি 
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবনের তৃতীয় তলায় ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ছয়টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে হাসপাতালজুড়ে রোগী এবং তাদের পরিজনদের মধ্যে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর