তেঁতুলিয়ায় পারদ দশের নিচে, ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৫:০১ পিএম

দেশের উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়াতে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে, কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শনিবার ভোর ছয়টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ডিসেম্বরের শেষে দিনাজপুরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।

জেলায় দুইদিনের গুঁড়িগুঁড়ি বৃষ্টির পরে তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ছে শীতের প্রকোপ। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। আর তার সঙ্গে যোগ দেয় ঘন কুয়াশা। এতে করে দিনের বেলায়ও যানবাহন চলছে বাতি জ্বালিয়ে।

আর দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় শনিবার তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। আর এর আগের দিন ছিলো ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

পৌষের শুরুতেই কনকনে শীতে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

সারাদেশে আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ মেঘলাসহ সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। মাঝ রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে। 

আরবি 
লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার বার্তায় জানানো হয়েছে , ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং...
রাজধানী ঢাকাসহ দেশের ৯টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভোট যারা দিয়েছেন এবং যারা দেননি—বর্তমান সরকার সবার। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি মানুষের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর