যারা ভোট দিয়েছেন বা দেননি, এই সরকার সবার: প্রধানমন্ত্রী

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৫ পিএম

ভোট যারা দিয়েছেন এবং যারা দেননি—বর্তমান সরকার সবার। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি মানুষের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) বিকেলে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশের বিভিন্ন খাত ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বিধ্বস্ত এই দেশ পুনর্গঠনে সময়ের প্রয়োজন। বিদ্যমান সমস্যাগুলো সমাধানে দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহবান জানিয়ে তিনি বলেন, এই সরকার দেশের মানুষের জন্য কাজ করতে চায়, দেশের জন্য কাজ করতে চায়।

উত্তরাঞ্চলের অর্থনীতির মূল ভিত্তি কৃষিকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এই অঞ্চলের কৃষির উন্নয়নে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

কৃষিভিত্তিক শিল্পায়নের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলে কৃষি সংক্রান্ত মিল-কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে পবিত্র ঈদুল ফিতরের পরপরই ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবে সরকার।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আবারও জোর দিয়ে বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে তিনি দল-মত নির্বিশেষে সবার সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন প্রত্যাশা করেন।

সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে ‘অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে ফুটবল প্রেমীদের পকেট যে রীতিমতো গড়ের মাঠ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর