প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু 

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া শুরু হয়েছে।

সারাদেশের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে সকাল ১০টায় একযোগে এই কার্যক্রম শুরু হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তারা এই প্রতীক বরাদ্দ দিচ্ছেন।

প্রতীক বরাদ্দের পরই শুরু হবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। ভোটের আগে প্রচারণার সময় ১৮ দিন। নির্বাচনের ব্যালট পেপার ছাড়া সব উপকরণ পাঠিয়েছে নির্বাচন কমিশন। 

প্রচারণার সময় প্রার্থীদের আচরণবিধি লক্ষ্য রাখার জন্য মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব।

ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার থেকে শুরু হওয়া এ প্রচারণা চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। রোববার ছিলো প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী এক হাজার ৮৯৬ জন। ৩৪৭ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। 

গত রাতে এক ব্রিফিংয়ে ইসি সচিব জাহাংগীর আলম জানান, ২৭ টি নিবন্ধিত দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

এআর
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার)...
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য দল থেকে পদত্যাগ করেছি। বিরোধী দলও সংসদে যথেষ্ট সুযোগ পাবে। স্বৈরাচার হটানোর...
বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর