আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ চলছে।
সোমবার সকাল ১০টা থেকে নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়।
প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আচরণবিধি মানার নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
ইসি জানিয়েছেন, প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। যা চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী যেসব আসনের প্রতীক বরাদ্দ হয়েছে:
ঢাকা-২ আসন
১. ডা. হাবিবুর রহমান, স্বতন্ত্র ( ট্রাক)
২. আশরাফ আলী জিহাদী, ইসলামী ঐক্যজোট (মিনার)
৩. অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ (নৌকা)
৪. শাকিল আহমেদ শাকিল, জাতীয় পার্টি (লাঙ্গল)
ঢাকা-১ আসন
১. সালমা ইসলাম (লাঙ্গল)
২. সালমান এফ রহমান (নৌকা)
৩. আ. হাকিম এনপিপি (আম)
৪. সামসুজ্জামান চৌধুরী সুপ্রিম পার্টি (একতারা)
৫.শেখ মো. আলী গণফ্রন্ট(মাছ)
৬. মো. করম আলী ওয়ার্কার্স পার্টি (কাস্তে)
৭. মুফিদ খান, তৃণমূল বিএনপি, (সোনালী আঁশ)
ঢাকা-৩ আসন
১. মনির সরকার, জাতীয় পার্টি (লাঙ্গল)
২. মোঃ রমজান, মুক্তি জোট ( ছড়ি)
৩. আলী রেজা, স্বতন্ত্র (ট্রাক)
৪. আব্দুস সালাম, এনপিপি (আম)
৫. নজরুল হামিদ, আওয়ামী লীগ (নৌকা)
৬. মোঃ জাফর, বাংলাদেশ কংগ্রেস ( ডাব)
ঢাকা-১৯ আসন
১. আইরিন পারভীন, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল)
২. ডা. এনামুর রহমান, আওয়ামী লীগ (নৌকা)
৩. তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, স্বতন্ত্র ( ঈগল)
৪. নুরুল আমিন , গণফ্রন্ট (মাছ)
৫. মাহবুবুল হাসান, তৃণমূল বিএনপি ( সোনালি আঁশ)
৬. মিলন কুমার ভঞ্জ, বাংলাদেশ কংগ্রেস (ডাব)
৭. সাইফুল ইসলাম, স্বতন্ত্র ( ট্রাক)
৮. ইসরাফিল হোসেন সাভারী, এনপিপি (আম)
৯. মো. জুলহাস, সুপ্রিম পার্টি (একতারা)
১০. সাইফুল ইসলাম মেম্বার, বিএনএম ( নোঙ্গর)
এর আগে রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৯৬ জন। আর প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৩৪৭ জন।
উল্লেখ্য, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল শেষ হয় ৩০ নভেম্বর। ১ থেকে ৪ ডিসেম্বর চলে মনোনয়নপত্র যাচাই-বাছাই। এরপর ৬ থেকে ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশন ভবনে চলে আপিল কার্যক্রম। গত ১৭ ডিসেম্বর ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় নির্বাচন।
প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু 