বিএনপি-জামায়াত কর্মীদের সঙ্গে যা করতে বললেন এমপি বাহার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১১:০০ পিএম

বিএনপি-জামায়াত কর্মীদের কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় পাওয়া গেলে হাত-পা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহার।

সোমবার বিকেলে কুমিল্লা সদরের ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

এই আসনের সংসদ সদস্য বাহাউদ্দীন বাহার বলেন, বিএনপি হেরে যাবে বলে নির্বাচনে আসেনি। কোন বিএনপি-জামায়াতের কর্মীকে প্রচারণায় কোনো প্রার্থীর পক্ষে পাওয়া গেলে তার হাত-পা ভেঙে দেবেন আপনারা। আমি আপনাদের সাথে আছি কোনো ভয়ের কারণ নেই, উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাবে কুমিল্লার মানুষ।

বাহার বলেন, গত ১৫ বছর এমন কোন স্কুল-কলেজ, মাদ্রাসা-মসজিদ, মন্দির নেই যে উন্নয়ন হয়নি। ভোট দিয়ে উন্নয়ন ও গণতন্ত্রকে রক্ষা করা আপনাদের দায়িত্ব।

এমপি বাহারের প্রথম দিনের গণসংযোগে ওই ইউনিয়নে নারী-পুরুষের ঢল নামে। নৌকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এসময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ নূরুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মামুন, মান্নান ক‌বির ভূঁইয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

 

 

একাত্তর/আরএ
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
কুমিল্লায় শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১১ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানকে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর