শেখ হাসিনার জনসভা কবে, কোথায়

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচার শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত ও জনসভার মাধ্যমে তার নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

ওই জনসভায় পাঁচ লাখ মানুষর সমাগম হবে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। জনসমাবেশে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণসহ আরও নতুন কিছু প্রতিশ্রুতির ঘোষণা দেবেন শেখ হাসিনা; যোগ করেন নানক। 

এদিকে আওয়ামী লীগের সূত্র একাত্তরকে জানিয়েছে, শেখ হাসিনা ২৯ ডিসেম্বর নির্বাচনের প্রচারে বরিশাল যাবেন। এদিন বিকেল তিনটায় জেলা সদরে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

এরপর ৩০ ডিসেম্বর শেখ হাসিনা নির্বাচনের প্রচারে তার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া যাবেন। ওই দিনই তিনি মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

এদিকে সরাসরি জনসভার পাশাপাশি ভার্চুয়ালিও বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় অংশ নেবেন দলটি সভাপতি।

২১ ডিসেম্বর বিকেল তিনটায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট,  রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

একাত্তর/এসি
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। তাকে দেশে ফেরানো বা পাওয়া মাত্রই গ্রেপ্তার করে কারাগারে...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর