জয়পুরহাটে ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:১১ এএম

জয়পুরহাট জেলায় সকাল থেকে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশার চাদরে ঢাঁকা জেলায় কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আগের দিনগুলো স্বাভাবিক থাকলেও শনিবার সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।

দুপুর পর সূর্যের দেখা মিললেও তেমন তেজ থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে হিমশীতল বাতাসে বেড়েছে শীতের দাপট। এতে চরম বেকায়দায় পড়েছেন শ্রমজীবী মানুষেরা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, অল্প আয়ের মানুষরা গরম কাপড়ের জন্য ভিড় করছে জয়পুরহাট রেলওয়ে হকার্স মার্কেটে। অন্যদিকে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। তাই চিকিৎসকদের পরামর্শ এ সময় শিশু ও বৃদ্ধদের সাবধানে রাখতে।

নওগাঁ (মহাদেবপুর) আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আনিসুর রহমান জানান শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

একাত্তর/আরএ
দেশের শীতপ্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম পঞ্চগড়। ভৌগোলিক কারণেই এখানে প্রতিবছর শীতের তীব্রতা বেশি থাকে। এবারও চলছে শীতের দাপট। টানা চারদিন ধরে জেলায় বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
সিলেটে জেঁকে বসেছে শীত। দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশে টানা চারদিন কুয়াশার দাপট চলার পর বুধবার পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। শনিবার (২৭ ডিসেম্বর) জেলায় তাপমাত্রা নেমে এসেছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর