জ্যাকব জুমার মুক্তির দাবিতে সমর্থকদের বিক্ষোভ

আপডেট : ১১ জুলাই ২০২১, ১২:১৩ পিএম

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর জেরে দেশজুড়ে সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে তার সমর্থকরা। কয়েকদিনের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) রাতে কোয়াজুলু নাটাল প্রাদেশিক হাইওয়ে একযোগে ২৩টি ট্রাকে আগুন দেয় জুমার সমথর্করা। 

সমর্থকরা রাজধানীসহ বিভিন্ন স্থানে সড়কে ভাঙচুর করেছে। এছাড়া আগুন দিয়েছে গাড়িতে। ‘ফ্রি জ্যাকব জুমা’ ব্যানারে জুমার অনুসারীরা তার মুক্তির দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গ্রেপ্তারের পর বিক্ষোভ আরও বেশি ধ্বংসাত্মক হয়ে উঠেছে। 

আরও পড়ুন: ভূমধ্যসাগর থেকে ৪৯ বাংলাদেশি উদ্ধার

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা সহিংস আচরণ, চুরি, সম্পত্তির ক্ষতি ও ভয় দেখানোর অভিযোগে অভিযুক্ত। আন্দোলনকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

গত ২৯ জুন জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেয় দেশটির আদালত। এরপর ৭ জুলাই আদালতের কাছে আত্মসমর্পণ করেন তিনি। 


একাত্তর/এসজে

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর