দ্বীপ নিয়ে দ্বন্দ্ব, তেহরানে রুশ কূটনীতিককে তলব

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৯ পিএম

পারস্য উপসাগরে বিতর্কিত দ্বীপপুঞ্জে ইরানের দাবিকে চ্যালেঞ্জ করে যৌথ বিবৃতি প্রকাশ করার পরে তেহরানে নিযুক্ত রুশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

শনিবার ইরানের পারস্য উপসাগর বিষয়ক মহাপরিচালক রুশ কূটনীতিককে তার দপ্তরে তলব করেন। খবর বার্তা সংস্থা এপি'র। 

এর আগে বৃহস্পতিবার পারস্য উপসাগরের তিনটি দ্বীপ আবু মূসা, গ্রেটার তুম্ব ও লেসার তুম্বের মালিকানা প্রশ্নে কয়েকটি আরব দেশ ও রাশিয়া যৌথ বিবৃতি প্রকাশ করে। মরক্কোয় আরব-রাশিয়া সহযোগিতা ফোরামের ৬ষ্ঠ বৈঠক থেকে প্রকাশিত ওই বিবৃতিতে দ্বীপগুলোর ওপর সংযুক্ত আরব আমিরাতের মালিকানা দাবি করা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এনিয়ে প্রতিবাদ জানিয়ে রুশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে বলেন, রাশিয়া বেশ কিছুদিন ধরেই ওই তিন দ্বীপের মালিকানা প্রশ্নে আরব দেশগুলোর ভিত্তিহীন অভিযোগকে সমর্থন দিয়ে আসছে যা তেহরানের কাছে গ্রহণযোগ্য নয়।

এসময় রুশ চার্জ দ্যা অ্যাফেয়ার্স ইরানের অবস্থানের কথা মস্কোকে অবিলম্বে জানিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।

তেহরান বলছে, পারস্য উপসাগরে অবস্থিত তিনটি দ্বীপ আবু মূসা, গ্রেটার তুম্ব ও লেসার তুম্ব ঐতিহাসিকভাবে ইরানের অংশ। বিভিন্ন ঐতিহাসিক দলিলে সুস্পষ্টভাবে ওই তিন দ্বীপকে ইরানের অংশ বলে বিবেচনা করা হয়েছে। কিন্তু সংযুক্ত আরব আমিরাত কয়েক দশক ধরে দ্বীপগুলোকে নিজের বলে দাবি করে আসছে।

১৯২১ সালে পারস্য উপসাগরের ওই তিন দ্বীপ ব্রিটিশ সেনারা দখল করে নেয়। কিন্তু ১৯৭১ সালের ৩০ নভেম্বর ব্রিটিশ বাহিনী পারস্য উপসাগরীয় এলাকা ত্যাগ করার পর এবং আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব আমিরাত নামক রাষ্ট্র ঘোষিত হওয়ার দু’দিন আগে দ্বীপগুলোর ওপর ইরানের মালিকানা পুনঃপ্রতিষ্ঠিত হয়।

সবশেষ ২০২২ সালে আরব দেশগুলোর সাথে অনুরূপ যৌথ বিবৃতিতে সম্মতি দিয়েছিল চীন। সে সময় চীনা রাষ্ট্রদূতকে তলব করেছিল তেহরান।

আরবিএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর