বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি ত্বরান্বিত করতে কিমের নির্দেশ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৪০ পিএম

সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সমরাস্ত্র ও পরমাণু অস্ত্রও তৈরি রাখার নির্দেশও দিয়েছেন তিনি।

কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের অভূতপূর্ব সংঘাতমূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে কিম এই পদক্ষেপ নিয়েছেন বলে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র বরাতে কাতারভিত্তিক সংবাদমমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

এক প্রতিবেদনে কেসিএনএ জানিয়েছে, দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সঙ্গে একটি বৈঠকে ‘পিপলস আর্মি ও যুদ্ধাস্ত্র শিল্প, পারমাণবিক অস্ত্র ও বেসামরিক প্রতিরক্ষা খাতকে যুদ্ধের প্রস্তুতিকে আরও ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন কিম।’

ওই প্রতিবেদনে আরও বলা হয়, কিম তখন জোর দিয়ে বলছিলেন, যুক্তরাষ্ট্রের ‘অভূতপূর্ব’ উত্তর বিরোধী সংঘর্ষের কারণে কোরীয় উপদ্বীপে ব্যাপকহারে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

অবশ্য যুদ্ধের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কেসিএনএ।

চলতি বছর পিয়ংইয়ংয়ের রেকর্ড মাত্রায় সিরিজ অস্ত্র পরীক্ষার মুখে রাজনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করেছে দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের রিয়েল-টাইম ডেটা শেয়ার করার জন্য সম্প্রতি একটি সিস্টেম সক্রিয় করেছে দেশগুলো।

চলতি মাসের শুরুর দিকে একটি মার্কিন পরমাণু চালিত সাবমেরিন দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে পৌঁছেছে। এছাড়াও সিউল ও টোকিওর সঙ্গে সাম্প্রতিক মহড়ায় ওয়াশিংটন দূরপাল্লার বোমারু বিমানও মোতায়েন করেছে।

 

একাত্তর/জো
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
ভূমধ্যসাগরের গভীরে সলিল সমাধি হওয়া একটি রুশ কার্গো জাহাজকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। সিএনএন’র এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত সাবমেরিনে...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর