প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলেই আইনগত ব্যবস্থা: ইসি রাশেদা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৫ পিএম

কোনো স্বতন্ত্র, হেভিওয়েট বা লাইটওয়েট প্রার্থী বুঝি না। আমরা প্রার্থীকে প্রার্থী হিসেবে বুঝি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। তিনি বলেছেন, সব প্রার্থী আমাদের কাছে সমান। সেভাবেই নির্দেশনা দিয়েছি। যে প্রার্থী আচরণবিধি ভঙ্গ করবেন তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাশেদা সুলতানা বলেন, আচরণবিধি যাতে ঠিক থাকে সেজন্য ভোটের মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছেন, তারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন। ৩০০ আসনে ৩০০ জন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রয়েছেন, তারা অভিযোগ পেলে তদন্ত ও খতিয়ে দেখছেন। তারা কমিশনে কোনো কিছু পাঠালে কমিশন ব্যবস্থাও নিচ্ছে। 

তিনি আরও বলেন, যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযোগ যেমন ব্যবস্থাও তেমন গ্রহণ করা হচ্ছে।

একটি ভালো ভোটের জন্য সবার সমন্বয় দরকার উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, আমরা সবার সঙ্গে সমন্বয়ের সম্পর্ক উন্নত করেছি। সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হয় সে ব্যবস্থা করছি। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। প্রতিটি স্তরে স্তরে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে। কোথাও কোনো অস্থিতিশীল অবস্থা এবং ভোটের পরিবেশ নষ্ট হওয়ার সুযোগ নেই। আমরা সচেষ্ট আছি, আরো সচেষ্ট থাকবো। ভোটাররা যাতে নির্বিঘ্নে এসে ভোট দিতে পারেন সে পরিবেশ তৈরিতে আমরা ব্যস্ত আছি।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, উপ-মহাপুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন, লালমনিরহাটের জেলা প্রশাসক ও  রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ইসি রাশেদা সুলতানা লালমনিরহাট জেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

আরবিএস
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক যুবককে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় গ্রামবাসীদের...
লালমনিরহাটের সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর