তৃণমূল বিএনপির প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারের সময় তৃণমূল বিএনপির প্রার্থী উশ্যেপ্রু মারমার সমর্থকদের মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

শুক্রবার বিকালে উপজেলার দুধকছড়া এলাকায় এই ঘটনা ঘটে। এসময় কয়েকটি মোটরসাইকেল ও দুটি গাড়ি ভাঙচুরের দাবি করা হয়েছে। 

হামলার ঘটনায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ি করে উশ্যেপ্রু মারমা বলেন, ওই এলাকার একটি পাড়ায় উঠান বৈঠকের সময় ১২ জনের একটি স্বশস্ত্র গ্রুপ এসে হামলা করে। এসময় আমাদের গাড়ি ভাঙচুর ও সমর্থকদের পিটিয়ে জখম করা হয়।

তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা। তিনি বলেন, ইউপিডিএফ এবারের সংসদ নির্বাচন বর্জন করেছে ঠিক। তবে হামলা সঙ্গে  জড়িত নয়। মূলত জনগণই একতরফা নির্বাচনকে প্রতিরোধ করেছে। এই হামলা তারই নমুনা হতে পারে।

পানছড়ির থানার অফিসার ইনচার্জ মো. শফিউল আজম জানান, হামলার কথা শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেনি।

একাত্তর/এসি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বহুল প্রতীক্ষিত জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান রাশিয়া থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ কার্গো...
ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর রুশ বিমান ও ড্রোন হামলা এক নতুন এবং আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। কিয়েভের দুই অংশকে সংযোগকারী অন্যতম প্রধান সেতুতে টানা দ্বিতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান, কর্মকর্তাদের গালাগাল, লাঞ্ছিত করা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.)...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। সরেজমিনে বিমানবন্দরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর