ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ১৮

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৯ পিএম

ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশটিতে অন্যতম বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় এখন পর্যন্ত ১৮ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।  

স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার রাজধানী কিয়েভসহ দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে এ হামলা চালায় রাশিয়া। 

ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, তারা রাশিয়ার ৮৭টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২৭টি ড্রোন ভূপাতিত করেছে। এদিনের হামলায় রাশিয়া ১৫৮টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে।  

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ হামলার পর ক্রেমলিনের সাথে যুদ্ধবিরতির কোনো আলোচনায় বসা উচিত হবে না। 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, আজ সকালে লাখ লাখ ইউক্রেনীয় বিস্ফোরণের বিকট শব্দে জেগে উঠেছে। আমি চাই বিস্ফোরণের এই শব্দ সারাবিশ্বে শোনা যাক।

এসময় মিত্র দেশগুলোকে দীর্ঘমেয়াদি সামরিক সহায়তা অব্যাহত রাখার আহবান জানান তিনি। 

পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী কিয়েভের বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভে তিনজন নিহত এবং ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া ডিনিপ্রোতে পাঁচজন নিহত ও ২৮ জন আহত, খারকিভে তিনজন নিহত ও ১৩ জন আহত, জাপোরিঝিয়ায় চারজন নিহত ও ১২ আহত, ওডেসায় দুই নিহত ও ২৭ জন আহত এবং লিভিভে একজন নিহত ও ২৭ জন ইউক্রেনীয় নাগরিক আহত হয়েছে। 

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে বলেছেন, রাশিয়া তার অস্ত্রাগারে যা কিছু আছে তা নিয়ে আক্রমণ করেছে। ইউক্রেনে ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মস্কো। 

জেলেনস্কিসহ ন্যাটোভুক্ত দেশগুলোর নেতারা এ হামলার নিন্দা জানিয়েছেন।

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর