নৌকার প্রচারে জনপ্রিয় যতো গান

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:২৮ পিএম

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন সময়ে ভোটারের দৃষ্টি আকর্ষণে জন্য বানানো হয় আকর্ষণীয় সব গান। গানের মাধ্যমে সকলের কাছে দেশের উন্নয়ন তুলে ধরতে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণার জন্যও বের হয়েছে একাধিক গান।

জিতবে আবার নৌকা: ‘টিম জয় বাংলা’র একদল তরুণ শিল্পীর বানানো ‘জিতবে আবার নৌকা’ গানটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক সাড়া ফেলে। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাড়া জাগানো এই গানটির নতুন সংস্করণ বের হয়েছে। গানটির প্রযোজক ও গীতিকার তৌহিদ হোসেন। গানের শিল্পী ও সুরকার সরোয়ার ও জিএম আশরাফ, সংগীত পরিচালক ডিজে তনু ও এলএমজি বিটস। সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে তুলে ধরে গানের নতুন সংস্করণ বানিয়েছেন তারা।

শুভ্র দেবের গান: নির্বাচনকে কেন্দ্র করে ‘উন্নয়নের দিকপাল শেখ হাসিনা’ শিরোনামে একটি গান গেয়েছেন জনপ্রিয় গায়ক শুভ্র দেব। গানটির লেখক এবং সুরকার শুভ্র দেব নিজেই।

নির্বাচনী পুথি গান: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলার অন্যতম লোকসংস্কৃতির অংশ পুঁথি গান ফিরে এসেছে। ‘আমরা আছি মাঠে’ নামের পুঁথি গান এরইমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব গানের মাধ্যমে প্রকাশ হয়েছে গত ১৫ বছরে বাংলাদেশের উন্নয়নের চিত্র।

পুঁথি গান: পুঁথি গানটি আলোর মুখ দেখেছে মূলত চারজন মানুষের যৌথ উদ্যোগে। যার শুরুটা হয় যুক্তরাষ্ট্রে এক আড্ডা থেকে। সূত্রধর ছিলেন সাংবাদিক, রাজনৈতিক ও সংস্কৃতি জগতের অন্যতম মুখ এবং প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন। গানটি লিখেছেন নন্দিত গীতিকবি জুলফিকার রাসেল। সংগীত পরিচালনা করেছেন দেশের অন্যতম সংগীত মুখ ইমন চৌধুরী। পিকলু চৌধুরী নির্মাণ করেছেন ভিডিও।

প্রথমবারের মতো ঢাকা-১০ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ঢাকাই সিনেমার নায়ক ফেরদৌস আহমেদ। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময়ও পার করছেন তিনি। তার নির্বাচনী প্রচারণাকে ঘিরেও একটি গান বের হয়েছে।

একাত্তর/আরএ
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর