বছরের প্রথম সূর্যোদয় উদযাপনে কুয়াকাটায় পর্যটকরা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১১:১৭ এএম

বছরের শেষ সূর্যাস্ত ও নতুন বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসতে শুরু করেছেন। শনিবার দুপুরের পর থেকেই হাজারো পর্যটক সৈকতে ভ্রমণ ও মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে কুয়াকাটায় আসে।

কুয়াকাটা ভ্রমণে আসা পর্যটকরা সৈকতে নেমেই সাগরের জলে নিজেকে ভাসিয়ে দেয়। তবে গত কয়েক বছরের তুলনায় এবার পর্যটকদের সমাগম অনেকটাই কম।

দেশে রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনী উৎসবে বিশেষ দিনগুলোতেও পর্যটকদের আগমন কমে গেছে বলে জানিয়েছেন ট্যুরিজম ব্যবসায়ীরা। তারপরও কুয়াকাটায় পর্যটক টানতে এখানকার হোটেল-মোটেল ব্যবসায়ীরা ৪০-৫০ শতাংশ ছাড় দিলেও পর্যটকদের সমাগম না বাড়ায় হতাশ তারা।

তবে রোববার দুপুরের পর কুয়াকাটায় পর্যটকদের সমাগম কয়েকগুণ বাড়বে বলে আশা করছেন এখানকার ব্যবসায়ীরা।

এদিকে কুয়াকাটা টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ জানান, থার্টি ফার্স্ট নাইটে সকল আউটডোরের অনুষ্ঠানে প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। তবে কুয়াকাটা ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তায় সৈকতে তৎপর রয়েছে টুরিস্ট পুলিশ।

 

একাত্তর/জো
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর