মাঠ চষে বেড়াচ্ছেন নৌকার আজাদ, বিপুল সাড়া

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৮:০৩ পিএম

মাঠ চষে বেড়াচ্ছেন জামালপুর-৫ সদর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ। 

সোমবার সকালে দিগপাইত ইউনিয়নের আদর্শ বটতলা বাজারে পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। পরে সারাদিন দিগপাইত ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামের মোড়ে মোড়ে প্রচারণা চালান।

গ্রামের প্রতিটি সড়কেই নৌকা প্রতিকের প্রার্থী আবুল কালাম আজাদকে স্বাগত জানান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও সাধারন ভোটারেরা।

তারা বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সাবেক মূক্য সমন্বয়ক আবুল কালাম আজাদ একজন যোগ্য মানুষ। তার মাধ্যমে সদর উপজেলার কাঙ্খিত উন্নয়ন সম্ভব।
 
দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জানান, আবুল কালাম আজাদের মতো প্রার্থী সদরবাসীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে পারবেন। তাই নৌকা প্রতিকে ভোট দেবার মাধ্যমে তাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী করবেন।

আবুল কালাম আজাদ বলেন, সদর উপজেলা আয়তনে বিশাল। এখানকার অনেক সড়ক এখনো কাঁচা রয়েছে। সড়কের অবস্থা দেখে মাঝে মধ্যে চোখে পানি চলে আসে। আমাদের এখানে কর্মসংস্থানের অভাব রয়েছে। 

তিনি বলেন, নির্বাচিত হলে সদরের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন। 

এলাকার মানুষ আবারও নৌকা মার্কার পক্ষে ভোট দেবে জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার আগে থেকে এখানকার মানুষ মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আসছে, আমার বিশ্বাস সামনেও দেবে। জামালপুরবাসী নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারাকে অব্যহত রাখবেন। 

যদি নির্বাচিত হতে পারেন সাধারন মানুষের মাধ্যমে তাদের সমস্যাগুলো শুনে তাদের সাথে নিয়েই সেগুলো সমাধানে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন নৌকার এই প্রার্থী।

এআর
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর