তামিল সিনেমার স্টাইলে প্রচার চালাচ্ছেন মাহি!

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৯:২৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি।

এরইমধ্যে সোমবার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে মাহিকে একটি মোটরসাইকেলে চেপে সমর্থকদের নিয়ে শোডাউন দিতে দেখা যায়। অনেকে এ ভিডিও দেখে বলেছেন, তামিল সিনেমার স্টাইলে প্রচার চালাচ্ছেন মাহি।

একইদিন একটি উঠান বৈঠকে মাহিয়া মাহি বলেন, আমি চাই আমার ভোটারদের মুখে মুখে মাহি মাহি থাকবে। পাঁচ বছর পর আমার এলাকায় যদি অন্য কোনো প্রার্থী দাঁড়ায় সবাই মিলে তাকে বলবে- বসে পড়তে। এই অবস্থা যাতে হয় সেরকম করে আমি কাজ করবো।

মাহি বলেন, আমাকে শুধু একটা সুযোগ দিয়ে দেখেন। আমার মতো সাহসী মানুষ একজনও ভোটে দাঁড়ায় নি।

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। কিন্তু সেই আসনে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে তিনি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

তবে এক শতাংশ ভোটারের স্বাক্ষরের গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পান তিনি।

রাজশাহী-১ আসনের বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন। তিনি এবং মাহি বাদেও আরও সাতজন প্রার্থী রয়েছেন এ আসনে।

তারা হলেন- ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের আল-সাআদ (টেলিভিশন), তৃণমূল বিএনপির জামাল খান দুদু (সোনালি আঁশ), ন্যাশনাল পিপলস্‌ পার্টি-এনপিপি’র নূরুন্নেসা (আম), সাংস্কৃতিক মুক্তিজোট-মুক্তিজোটের বশির আহমেদ (ছড়ি), জাতীয় পার্টির মো. শামসুদ্দীন (লাঙল), জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম’র মো. শামসুজ্জোহা (নোঙ্গর) ও স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী (কাঁচি)।

এ আসনের মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ২১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৬৫৩ জন এবং নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৫৬৫ জন। একজন হিজড়া ভোটার রয়েছেন এ আসনে।

একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর