মাথা নত করি না বলে চক্রান্ত বেশি: শেখ হাসিনা

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৬:৫২ পিএম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন তিনি কারও কাছে মাথা নত করেন না। সে জন্য আরও বেশি চক্রান্ত হচ্ছে।

মঙ্গলবার ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় এ কথা বলেন শেখ হাসিনা।

নৌকায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। আর এই কাজের জন্য কাকে দরকার? আপনারা বলেন, কে ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে। এক মাত্র নৌকা মার্কা। নৌকা মার্কা যদি ভোট পায় আমি সরকারে আসতে পারবো। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে গড়তে পারবো। বাংলাদেশ কখনো পিছিয়ে যাবে না।

আওয়ামী লীগ প্রধান বলেন, অনেক ষড়যন্ত্র-চক্রান্ত আছে। যারা আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন দেয়নি, তাদের চক্রান্ত এখনো থেমে যায়নি। আর যেহেতু তারা জানে আমরা কারও কাছে মাথা নত করি না। সেজন্য চক্রান্ত আরও বেশি।

তিনি বলেন, আমি জাতির পিতার কন্যা। কারও কাছে মাথা নত করবো না।

শেখ হাসিনা বলেন, আমার চাওয়া-পাওয়ার কেউ নেই। বাবা-মা-ভাই সব হারিয়েছি। বাংলার জনগণের কাঝে খুঁজে ফিরি হারানো বাবা স্নেহ, মায়ের স্নেহ-ভাইয়ে স্নেহ। দেশের মানুষই আমার পরিবার। আমার যা কিছু আছে বাংলার মানুষের জন্য উৎসর্গ করেছি।

নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, আমাদের দেশে একটা সমস্যা দেখা দিয়েছে। আমরা ব্যবসা-বাণিজ্য করার ব্যাপক সুযোগ সৃষ্টি করে দিয়েছি। অনেককে একেবারে সেই বলতে গেলে নর্দমা থেকে টেনে তোলা হয়েছে। তাদের পয়সা বানানো, ব্যবসা করার সুযোগ দিয়েছি। মিডিয়া চালানোর সুযোগ দিয়েছি। এখন তারা টাকা ছড়ায়। তারা মনে করে টাকা দিয়েই সব কেনা যাবে। খুব ভালো কথা, টাকা তারা ছড়াক। যত টাকা বানিয়েছে ছড়াক। জনগণের হাতে যাবে।

তিনি বলেন, একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। ওই টাকা দিয়ে মানুষ কেনা যায় না। টাকা দিয়ে ফরিদপুরের জনগণকে কিনতে কেউ পারেনি, পারবে না। এ মাটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাটি। এ মাটি খাঁটি। কাজেই একমাত্র নৌকা। নৌকা মার্কাই দেবে আপনাদের সমাধান। কথাটা সবাইকে মনে রাখতে হবে।

শেখ হাসিনা বলেন, একুশ বছর পর সরকার গঠন করার পর দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনে আওয়ামী লীগ, আর বিএনপি জামায়াত ক্ষমতায় এসেই জনজীবন বিপর্যস্ত করে তোলে। ২০০১ এ বিএনপি-জামায়াত ক্ষমতায় আসে। বিএনপি-জামায়াতের ক্ষমতায় আসা মানে দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস আর দুঃশাসন। দেশ অচল হয়ে যায়। আসে জরুরি অবস্থা। আমি বিরোধী দলের নেতা। আমাকে গ্রেপ্তার করে।

‘১২০০৮ সালে আমরা ২৩৩ সিট পাই। আর বিএনপির এত লম্পঝম্প তারা পেলো ৩০টি সিট। যেকারণে ২০১৪তে নির্বাচন করেনি। ২০১৮তে নমিনেশন বাণিজ্য করে। নিজেদের মধ্যে গোলমাল করে সরে যায়।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের লক্ষ্য দেশের মানুষের উন্নয়ন। সেই লক্ষ্যেই কাজ করে যাই। বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলায় কোনো মানুষ ভূমিহীন থাকবে না। গৃহহীন থাকবে না। প্রত্যেকটা মানুষ ঘর পাবে। উন্নতভাবে বাঁচবে সেই ব্যবস্থাটা আমরা করে দেব। দেশকে আমরা উন্নত করতে চাই। সেলক্ষ্যে কাজ করে যাচ্ছি।

শেখ হাসিনা দেশের তৃণমূল, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করতে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

তিনি আরও বলেন, সারা বিশ্বে খাদ্য আর অর্থনৈতিক মন্দা চলছে। আপনাদের অনুরোধ জানাই যার যতটুকু জমি, এক ইঞ্চিও যাতে অনাবদী না থাকে। সবাই পতিত জমিতে চাষ করুন। যে যা পারেন উৎপাদন করেন। জলাভূমিতে মাছ চাষ করুন। আপনিও লাভবান হবে। দেশও লাভবান হবে। গণভবন এখন খামার বাড়ি। সব করি।  অনাবাদী কোনো জমি থাকবে না। ফরিদপুরবাসীকে বলবো, সব অনাবাদী জমিতে চাষ করুন। যা পারেন তাই উৎপাদন করেন।

জনসভায় শেখ হাসিনা ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরায় আওয়ামী লীগের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে নৌকা মার্কায় ভোট চান।

কেএসএইচ
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। তাকে দেশে ফেরানো বা পাওয়া মাত্রই গ্রেপ্তার করে কারাগারে...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর