শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ ইসির

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৫৪ পিএম

আগামী শুক্র ও শনিবার তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয় রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অর্থ উত্তোলনের স্বার্থে এ দুদিন সীমিত জনবলে তফসিলি ব্যাংকগুলোর ঢাকা ও চট্টগ্রামসহ অন্যান্য মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ের শাখা খোলা রাখতে বলা হয়েছে।

বুধবার নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ভোটগ্রহণের আগের দুদিন (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা/কর্তৃপক্ষের নগদ অর্থ উত্তোলন ও আর্থিক লেনদেনের প্রয়োজন হবে। ভোটকেন্দ্র ও ভোটগ্রহণকারী কর্মকর্তা তথা নির্বাচন সংক্রান্ত ব্যয় নির্বাহের লক্ষ্যে টাকা লেনদেন করতে হবে তাদের। ফলে সীমিত সংখ্যক জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য মহানগরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের তফসিলি ব্যাংক খোলা রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিচ্ছে।

তবে যেসব ব্যাংক কর্মকর্তা/কর্মচারীকে ভোটগ্রহণকারী কর্মকর্তা বা নির্বাচনি দায়িত্ব দেওয়া হয়েছে তাদের ব্যাংকিং কাজে নিয়োজিত না করার জন্যও বলেছে ইসি।

৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট হবে স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপারে।

কেএসএইচ
ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি শুরু হয়েছে ব্যাংকগুলোতে। তবে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, রপ্তানি বিল সংক্রান্ত লেনদেন নির্বিঘ্ন রাখতে ২৮ ও ২৯...
ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে পাঁচ এপ্রিল টানা ৯ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংকগুলো। তবে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, রপ্তানি বিল সংক্রান্ত লেনদেন নির্বিঘ্ন রাখতে ২৮ ও ২৯ মার্চ কিছু...
ঈদে তৈরি পোশাক কারখানার কর্মীদের বেতন-বোনাস এবং রপ্তানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো শুক্র, শনি ও রোববার এই তিন দিন খোলা থাকবে। তবে লেনদেন চলবে নির্ধারিত সময়ে। 
ঈদের আগে শুক্র-শনিবার সাপ্তাহিক ও রোববার শবে কদরের ছুটিসহ ৫, ৬ ও ৭ এপ্রিল টানা তিনদিনের ছুটিতে শিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে। এ সময় ক্লিয়ারিং হাউজে কার্যক্রমও চালু থাকবে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর