ভিসা নীতির তোয়াক্কা করেন না শেখ হাসিনা: কাদের

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০২:২০ পিএম

বিএনপি আটলান্টিকের ওপারে তাকিয়ে থাকলেও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসা নীতি ও নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আর ভুয়া রাজনৈতিক দল বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, চিরতরে বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে। ওরা অপেক্ষায় আছে স্যাংশন আসবে, নিষেধাজ্ঞা আসবে।

‘কিন্তু শেখ হাসিনা ভিসা নীতি তোয়াক্কা করেন না, আটলান্টিকের ওপারে স্যাংশনকে তিনি ভয় পান না। কোনো বিদেশি শক্তির হুমকি-ধামকি আমরা পরোয়া করি না,’ বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন হবে ফাইনাল খেলা। লুটপাট, হাওয়া ভবন ও বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতিবাজরা, লুটেরারা সাবধান। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, খেলা হবে।

‘কিন্তু বিএনপি কোথায়? কোথায় পালিয়েছে? কেন পালিয়েছে? ফাউল করে লাল কার্ড,’ বলেন তিনি।

বিএনপি এখন বোমা মারবে- মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান টেমসের ওপার থেকে নির্দেশ দিয়েছে; বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করবে। কিন্তু ভুয়া, সব আন্দোলন ভুয়া।

‘এখন কি করে? অবরোধ। অবরোধ ভুয়া, হরতাল ভুয়া। পাবলিক কিছুই মানে না। বিএনপি হচ্ছে ভুয়া,’ বলেন তিনি।

আগামী পাঁচ বছরে এক কোটি বেকার যুবকের নতুন করে কর্মসংস্থান হবে বলে জানান কাদের। তিনি বলেন, তরুণদের জন্য শেখ হাসিনার উপহার- স্মার্ট জেনারেশন, স্মার্ট সিটিজেন।

প্রথমবারের ভোটারদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ছাত্ররাজনীতিকে সাধারণ ছাত্রদের মাঝে আকর্ষণীয় করতে হবে।

রাজনীতিতে মেধাবী ও চরিত্রবানদের আসতে হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ভালো লোক এমপি-মন্ত্রী হলে, দেশ ভালো চলবে। খারাপ লোকের হাতে ক্ষমতা গেলে দুঃশাসন অনিবার্য।

আরবি
দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধরে-বেঁধে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে আদালতে তার সব ধরনের আইনি অধিকার নিশ্চিত করা হবে...
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে ভারত সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করার আহবান জানিয়েছে বাংলাদেশ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর