পরিবার খুঁজে পেলেন মানসিকভাবে অসুস্থ প্রবাসীকর্মী

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৩:৪৮ পিএম

সৌদি আরব ফেরত প্রবাসী গৃহকর্মী হুসনে আরা বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। কিন্তু উড়োজাহাজ থেকে নামার পর তিনি নিজের পরিবার এবং বাসস্থানের ঠিকানা বলতে পারছিলেন না।

ইন্ডিগো এয়ারলাইন্সে দেশে ফেরা হুসনে আরার পাশে দাঁড়ায় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বেসরকারি সংস্থা ব্রাক।

বৃহম্পতিবার হুসনে আরার পরিবারের কাছে তাকে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

জিয়াউল হক জানান, গত বছর ১৭ এপ্রিল সৌদি আরবে গৃহর্মী হিসেবে সৌদিআরব যান হুসনে আরা। সেখানে এক বছরের বেশি সময় কাজ করার পর বুধবার সকালে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঢাকায় নামেন। এসময় তিনি বিমানবন্দরে এলোমেলো ঘোরাফেরা করছিলেন। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের নারী সদস্যরা তার সহযোগিতায় এগিয়ে আসে। তাকে এয়ারপোর্ট এপিবিএন অফিসে নিয়ে এসে তার কাছে তার পরিবারের ঠিকানা জানতে চাইলে তিনি কিছুই বলতে পারছিলেন না।

তিনি বলেন, মানসিক ভাবে অসুস্থ থাকায় এসময় ব্রাকের মাইগ্রেশন প্রকল্পের সহযোগিতা নেয় এয়ারপোর্ট এপিবিএন। পাশাপাশি হুসনে আরার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টাও করতে থাকে। পরিবারের সদস্যদের খুঁজে বের করার চেষ্টায় একসময় হুসনে আরার গ্রামের বাড়ির ইউনিয়ন চেয়ারম্যানকে খুঁজে বের করা হয়। তার সাথে কথা বলে তার পরিবারের ঠিকানা ও ফোন নাম্বার সংগ্রহ করে তাদের সংবাদ দেয়া হয়। পরিবার থেকে জানানো হয় যে, হুসনে আরার দেশে ফেরার বিষয়ে তারা কিছুই জানতেন না। তার দেশে ফিরে আসার ব্যাপারেও তাদের কিছু জানানো হয় নাই।

জিয়াউল হক বলেন, বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ থেকে হুসনে আরার মামা ঢাকায় আসেন। এবং তাকে বুঝে নেন।

হুসনে আরার মামা সৈয়দ মাহমুদ জানান, তার ভাগনি সুনামগঞ্জের বাসিন্দা এবং মো. জয়নালের স্ত্রী। গতবছর এপ্রিল মাসে তিনি সৌদি আরবে যান। সেখানে গৃহকর্মী হিসেবে কাজ করেছিলেন। কিন্তু গত দুই মাস তার সাথে পরিবারের যোগাযোগ ছিলো।

কেএসএইচ
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের নানা সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেগুলো সমাধানে দেশটির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আর চারদিকে মিসাইল হামলার আতঙ্ক। এর মধ্যেই চরম অনিশ্চয়তা কাটিয়ে দেশের মাটিতে পা রাখলেন ৩৭৮ জন প্রবাসী বাংলাদেশি। বৃহস্পতিবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি...
প্রবাসীদের লাগেজ কাটা এবং মালামাল চুরির ঘটনা বন্ধে ও শনাক্তে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বডি ওয়ার্ন ক্যামেরা বাড়ানো হচ্ছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর