বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ প্রাণ গেলো তিন জনের

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০১:২৮ পিএম

নিজের মেয়ে ও দেবরের ছেলেকে নিয়ে শীতের সকালে রোদ পোহাচ্ছিলেন দীপ্তি দাস। হঠাৎ রাইস মিলের বিস্ফোরিত বয়লার ছিটকে এসে আছড়ে পড়ে তাদের তাদের ওপর। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনজন।  

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার দাসপাড়া গ্রামে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ দুর্ঘটনা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি দাস (৪০), তার মেয়ে পূজা দাস (১১) এবং উমাকান্ত দাসের ছেলে পলক দাস (১২)। নিহত দুই শিশু পলক ও পূজা চাচাতো ভাই বোন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুতের পশ্চিমে দাসপাড়া এলাকায় একটি হাসকিং মিলে ধান সিদ্ধ করার সময় অতিরিক্ত তাপে বয়লারটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের ধাক্কায় বয়লারটি প্রায় দেড়শ গজ দূরে ছিটকে গিয়ে আছড়ে পড়ে দীপ্তি, পলক ও পূজার উপরে। সেখানে বসে তারা রোদ পোহাচ্ছিলেন। ঘটনাস্থলেই নিহত হন তিনজন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বয়লার চালিয়ে ধান সিদ্ধ করতে দিয়ে মিলের শ্রমিকেরা স্থানীয় বাজারে চা খেতে গিয়েছিলো। এ সময় বয়লারে অতিরিক্ত গরম বাতাস জমে বিস্ফোরিত হয়।

আর অবহেলায় প্রাণহানির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী। রহমানপুর ইউপি চেয়ারম্যান আবু হান্নান মোহাম্মদ হান্নু বলেন, মর্মান্তিক এই ঘটনা পীড়াদায়ক। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। 

আরবি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ রাজনৈতিক দলের এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দেওয়া ‘মিড-ডে মিল’-এর ডিম খেয়ে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের সবাইকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে...
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর বিএসএফ নিহতের মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর