হেলিকপ্টারে এলাকায় এসে জরিমানা গুনলেন প্রার্থীর ভাই

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৭:০৬ পিএম

আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী এলাকায় হেলিকপ্টার নিয়ে আসায় পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমপি মহিব্বুর রহমান মহিবের ভাই ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী আচরণবিধি নিয়ন্ত্রণের জন্য পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ এ জরিমানা করেন।

জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান এমপি মহিব্বুর রহমানের ভাই ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হেলিকপ্টারে রাঙ্গাবালীতে আসেন। বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ মাঠে তৌহিদুর রহমান হেলিকপ্টার নিয়ে অবতরণ করেন। এসময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এমপি মহিব্বুর সেখানে গিয়ে ভাইকে অভ্যর্থনা জানান। পরে উপজেলা পরিষদ সংলগ্ন নির্বাচনী অফিসে তৌহিদুর রহমানকে নিয়ে যান তিনি। 

এসময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করে হেলিকপ্টার নিয়ে ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারে আসায় তৌহিদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ। এর পরপরই হেলিকপ্টার নিয়ে রাঙ্গাবালী থেকে প্রস্থান করেন তৌহিদুর।  

খোঁজ নিয়ে জানা গেছে, এদিন বিকেল ৪টায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকার প্রার্থী মহিব্বুর রহমানের শেষ জনসভা ছিলো। সেই সভায় অংশ নিতে তৌহিদুর এসেছিলেন। কিন্তু সভায় যোগ না দিয়েই তাকে নির্বাচনী এলাকা থেকে চলে যেতে হয়েছে। 

নির্বাচনী আচরণবিধির ৮ এর (গ) ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচার কাজে হেলিকপ্টার বা অন্যকোনো আকাশযান ব্যবহার করা যাবে না। তবে দলীয় প্রধান যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন। কিন্তু যাতায়াতের সময় হেলিকপ্টার থেকে লিফলেট, ব্যানার বা অন্য কোনো প্রচারসামগ্রী প্রদর্শন বা বিতরণ করতে পারবেন না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ বলেন, অনুমতি ছাড়া প্রার্থীর প্রচারণার জন্য হেলিকপ্টার নিয়ে আসছে। একমাত্র দলীয় প্রধান হেলিকপ্টার নিয়ে আসতে পারবেন। সরকারি প্রাঙ্গণে অনুমতি ছাড়া এবং আচরণবিধি না মেনে হেলিকপ্টার অবতরণ করায় প্রার্থীর ভাই তৌহিদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এর আগে গত ২ জানুয়ারি হেলিকপ্টার নিয়ে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে এমপি মহিবের নির্বাচনী সভায় অংশ নেন তৌহিদুর রহমান। এর পরদিন তার কাছে আচরণবিধি লঙ্ঘন করার ব্যাখ্যা চেয়েছেন পটুয়াখালী-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আসিফ এলাহী। শুক্রবার সশরীরে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়। 

আরবিএস
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর