মেঘনায় কার্গো-লঞ্চ সংঘর্ষ, নারী নিখোঁজ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০২:০৬ পিএম

চাঁদপুরের মেঘনা নদীতে গভীর রাতে ঘন কুয়াশায় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চের সঙ্গে পণ্যবাহী একটি কার্গো জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর লঞ্চে পেছন থেকে ধাক্কা দেয়া কর্গো জাহাজটি পালিয়ে গেছে।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, ঘটনার পর যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা দিতে চাঁদপুর সদর ও মোহনপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তবে ঘন কুয়াশার কারণে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে।

শুক্রবার সকালে ঘটনাস্থলে থেকে চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, দুর্ঘটনায় একজন যাত্রী নিখোঁজ এবং একজন আহত হয়েছেন। আহত যাত্রীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনায় কবলিত সুন্দরবন-১৬ লঞ্চের সুপার ভাইজার সিরাজুল ইসলাম জানান, তারা লঞ্চটিকে নিরাপদে মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় অবস্থান করছেন। দুর্ঘটনার সময় লঞ্চে প্রায় পাঁচ শতাধিক যাত্রী ছিলো।

এদিকে দুর্ঘটনার পর রাত ৪টার দিকে ডেক এবং প্রথম শ্রেণীর প্রায় আড়াইশ’ যাত্রীকে এমভি সুন্দরবন-১৫ লঞ্চ ঘটনাস্থল থেকে বরিশালের উদ্দেশ্যে নিয়ে গেছে। ওই লঞ্চের সুপারভাইজার দুলাল জানান, সকাল ৮টায় যাত্রীদের বরিশাল লঞ্চঘাটে পৌঁছে দেওয়া হয়েছে।

বাকি যাত্রীদের নিয়ে সুন্দরবন-১৪ লঞ্চ সকাল আটটায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেছে। ওই লঞ্চের সুপারভাইজার মো. ইউনুছ এ তথ্য জানিয়েছেন।

চাঁদপুর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক বশির আলী খান জানান, দুর্ঘটনার পর থেকে যাত্রীদের নিরাপদে গন্তব্য পৌঁছানোর জন্য তত্ত্বাবধায়ন করা হচ্ছে। নিখোঁজ এবং আহত যাত্রীর পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

একাত্তর/আরএ
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর