দুই জেলার ৫ ভোট কেন্দ্রে আগুন, বোমা হামলা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৪:৪৮ পিএম

রাজশাহী ও ফেনীর পাঁচটি ভোট কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে একটি কেন্দ্রে বিকট শব্দের বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। উদ্ধার করা হয়েছে আরো দুটি তাজা ককটেল। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুড়ে গেছে স্কুলের আসবাবসহ বিভিন্ন সরঞ্জাম।

ভোটের আগে নাশকতা, অগ্নি সন্ত্রাস ও জনমনে আতঙ্ক ছড়ানোর এ ঘটনা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো।  

শুক্রবার সকালে ফেনীর সোনাগাজী উপজেলায় একটি এবং বৃহস্পতিবার রাতে রাজশাহীর তিন উপজেলায় চারটি ভোট কেন্দ্রে আগুন দেয়া হয়।

ফেনীতে আগুন দেয়া হয়েছে পেট্রোল ঢেলে আর রাজশাহী থেকে পেট্রোল বোমা উদ্ধারের কথা জানিয়েছেন পুলিশ।

এক দশক আগে ২০১৪ সালে ভোট প্রতিহত করতে সারা দেশজুড়ে ব্যাপক নাশকতা চালায় বিএনপি-জামায়াত জোট। ভোটের দিক সকালেই ১৪৭টি আসনে বিভিন্ন জায়গায় সহিংসতার কারণে প্রায় ১৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়।

তখন নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ভোটকেন্দ্রে আগুন, ব্যালট পেপার পুড়িয়ে দেয়া কিংবা ছিনিয়ে নেয়ার কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

রাজশাহীর একটি ভোট কেন্দ্রে আগুন।

শুক্রবার সকাল সাতটার দিকে ফেনীর সোনাগাজী চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে আগুন দেয়া হয়।

আধা ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র করা হয়েছে ওই স্কুলটিতে। তবে যেখানে আগুন দেয়া হয়েছে, সেখানে কোনো বুথ রাখা হয়নি।

থানা পুলিশের পাশাপাশি পিবিআই ও অন্যান্য সংস্থা এ ঘটনার তদন্ত শুরু করেছে।

দ্রুত সময়ের মধ্যে প্রকৃত রহস্য উদঘাটন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান।

এদিকে শুক্রবার রাতে রাজশাহীর চারটি নির্বাচন কেন্দ্রে আগুন দেয়া হয়। ভোট কেন্দ্রগুলো হলো- বাঘা উপজেলার পাকুরিয়া জোতনাশী প্রাথমিক বিদ্যালয়, আড়ানী ইউনিয়নের জিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগমারা উপজেলার গনিপুর আক্কেলপুর উচ্চ বিদ্যালয় এবং মোহনপুর উপজেলার মতিহার উচ্চবিদ্যালয়।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের বাইরে পেট্রোল বোমা পড়ে থাকতে দেখা যায়। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

গভীর রাতে বাঘা উপজেলার জিনা ও জোতনাশী কেন্দ্রে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। স্কুলের আসবাবপত্র পুড়ে গেছে।

বাগমারা উপজেলার দুটি কেন্দ্রে আগুন দেওয়ার পাশাপাশি বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। সেখানে থেকে উদ্ধার করা হয়েছে অবিস্ফোরিত দুইটি তাজা ককটেল।

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বাংলানিউজকে জানান, আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের আগুন স্থানীয়রা নিয়ন্ত্রণে আনেন।
ভোটকেন্দ্রের সামনে দুটি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়।

আরবি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
ফেনীর ফুলগাজীতে গৃহবধূ কাজল আক্তার (৩৫) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র‍্যাব। আইন প্রয়োগকারী সংস্থাটি বলছে, ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য চুরি করতে গিয়েই কাজল আক্তারকে হাত-পা বেঁধে নৃশংসভাবে...
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর