বেনাপোল এক্সপ্রেসে আগুন, নিহত চার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:৩০ এএম

ভোট ঠেকানোর আন্দোলনে থাকা বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে হরতালকারীরা।  

শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ কাঁচাবাজারের কাছে ওই ট্রেনের চারটি বগিতে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত চার জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছানোর আগেই পাওয়ার কারের পেছনের এসি ‘চ’ বগি  একটি সিট থেকে আগুনের সূত্রপাত হয়।

তারা জানান, আগুন টের পেয়ে কমলাপুরে পৌঁছানোর আগেই গোপীবাগে থামিয়ে ফেলা হয় ট্রেনটি। দ্রুত নেমে যাওয়ার চেষ্টা করেন যাত্রীরা। আশেপাশের লোকজন আগুন দেখে ছুটে আসেন উদ্ধার কাজে।কিন্তু প্রচন্ড আগুনে সবাইকে বের করতে পারেননি তারা। খবর দেন ফায়ার সার্ভিসে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। উদ্ধার তৎপরতায় পরে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।  প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, উদ্ধার কাজ শেষ হলে তারা এই ঘটনার তদন্তে নামবে।

বেনাপোল থেকে আসা এই ট্রেনের এক যাত্রী একাত্তর টেলিভিশনকে বলেন, আমি ট্রেনের ‘ছ’ বগিতে ছিলাম। আগুন সামনের দিকে কোনো এক বগিতে লাগে। পরে তা ছড়িয়ে পড়ে।

আরেক যাত্রী বলেন, স্টেশনের কাছাকাছি আসায় যাত্রীরা সবাই নামার প্রস্তুতি নিচ্ছিলো। এরকম সময় আগুন লাগে। অনেকে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে প্রাণ বাঁচাই। 

আগুন কয়েকটি বগিতে ছড়িয়ে পড়েছিলো। ঘটনার পরপরই স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।

ঘটনাস্থলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ: মহিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, এটি নাশকতা। 

এ ধরনের ঘটনা ঠেকাতে না পারা নিজেদের ব্যর্থতা না বলে মনে করে রেলওয়ে পুলিশ। পাশাপাশি আগের ঘটনাগুলোর পরে রেলের প্রতিটি বগিতে সিসি ক্যাম লাগানোর কথা থাকলেও এই বগিগুলোতে সিসি ক্যাম্প ছিল কিনা তা নিয়ে রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে কর্তৃপক্ষ দিয়েছে বিপরীতমুখী তথ্য।

এদিকে প্রায় একই সময়ে ডেমরা এলাকায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রায় কাছাকাছি সময়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দু'টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি। 

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এফ রহমান হলের সামনেও দু'টি ককটেল বিস্ফোরণ হয়।

গেলো ২৮ অক্টোবর বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর হরতাল-অবরোধ কর্মসূচি ঘোষণার পর থেকে রেলে একাধিক নাশকতার ঘটনা ঘটেছে।

গত ১৩ ডিসেম্বর ভোরে গাজীপুরের শ্রীপুরে রেল লাইন কেটে ফেলায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। নিহত হন একজন। আহত হন ১০ জনের বেশি।

১৬ ডিসেম্বর টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দেয় নাশকতাকারীরা। এতে ট্রেনটির দু'টি বগি পুড়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয় ট্রেনটির আরেকটি বগি।

১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় চারজন নিহত হন। 

এছাড়াও ১৯ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে এবং ২২ নভেম্বর সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন ট্রেনের একটি বগিতে আগুন দেয় নাশকতাকারীরা।

বিএনপির হরতাল অবরোধের মধ্যে গত দুই মাসে প্রায় তিনশ’ যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

 

কেএসএইচ
রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় দারুল আজাদ তাকসিসি মাদ্রাসার আট তলা ভবনের ছয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
রাজধানীর আব্দুল্লাহপুরে ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইঞ্জিন ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন ধরে যায় বলে জানা গেছে।
রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।  প্রত্যক্ষদর্শীরা বলছেন, মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে নিচে ককটেল ফেলা হলে এই মৃত্যুর ঘটনা ঘটে। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর