ভোটে দেশজুড়ে ৩৭ স্থানে গোলযোগ, আটক ছয়

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০২:৩৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবশেষ খবর পাওয়া পর্যন্ত সারাদেশে ৩৭টি স্থানে অনিয়ম ও গোলযোগের ঘটনা ঘটেছে। বিভিন্ন অভিযোগে অভিযোগে আটক করা হয়েছে ছয়জনকে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনের (ইসি) কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, আটকদের ভেতর বরগুনায় একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

ভোলার লালমোহনের মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের সই ছাড়া পোলিং এজেন্টের ‘প্রক্সি’ দিতে আসা আবদুর রহিম ও জাকির হোসেন নামে দুজনকে আটক করা হয়েছে। পরে তাদের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এছাড়া ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল নয়টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। এছাড়া, বরিশাল-৫ আসনে ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বেলা ১১টার বটতলা নব আদর্শ স্কুলে এ ঘটনা ঘটে।

অন্যদিকে, মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার টেঙ্গরে ভোট কেন্দ্রের সামনে নৌকা সমর্থক জিল্লুর রহমানকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ এসেছে। সকাল নয়টার দিকে ওই এলাকায় টেঙ্গর সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

ইসি সচিব জাহাংগীর আলম জানান, প্রথম চার ঘণ্টায় অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ১৮ দশমিক ৫০ শতাংশ।

ফরিদপুরসহ বিভিন্ন জায়গায় ৫টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হলেও পরে তা আবার চালু করা হয়েছে বলেও জানান তিনি। সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বেলা চারটা পর্যন্ত। 

সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।  নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

এআর
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল।
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর