জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড়ো প্রভাবের সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পিএম

বৈশ্বিক সঙ্কটের কারণে দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও তার ফলে পণ্যমূল্যে বড়ো কোনো প্রভাব পড়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। একই সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে ‘মূল্যস্ফীতি বৃদ্ধির গুজব’ থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের গোদনাইলে বর্ণালি টেক্সটাইল অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি ও চিত্তরঞ্জন টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

জ্বালানি পরিস্থিতির কারণে দেশের শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে জ্বালানির কারণে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত কিংবা রপ্তানি কমেনি। এটি একটি বৈশ্বিক মন্দা। সরকার শিল্প কারখানা সচল রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি জানান।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, সরকার গ্যাস সংরক্ষণাগার তৈরি করবে। এছাড়া গ্যাস সক্ষমতা বাড়াতে স্থলপথে সংযোগ সৃষ্টির চেষ্টা চলছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বেদখল হওয়া জমি উদ্ধার করে সেখানে শিল্প করিডর সৃষ্টি ও নতুন বিনিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

কারখানা পরিদর্শন শেষে মন্ত্রী ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম নারায়ণগঞ্জের চাষাড়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গণে আয়োজিত বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন করেন।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির এবং বর্ণালি টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির উপস্থিত ছিলেন। মেলা উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

একাত্তর/এসি
পর্যাপ্ত কমিশন না পাওয়া এবং পরিচালনা খরচ বেড়ে যাওয়ার ছুতোয় আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ীরা। তবে জরুরি পণ্য নিয়ে জনগণকে...
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু,  রেল এবং নৌপরিবহন...
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, রপ্তানিমুখী শিল্পকে শক্তিশালী করা এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য...
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর