২৬ থেকে নেমে ১১ তে জাতীয় পার্টি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৫:২১ এএম

নির্বাচনে যাওয়া নিয়ে নাটকীয়তা, আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগ নিয়ে দেনদরবার করে দ্বাদশ সংসদ নির্বাচনে ২৬টি আসনে ছাড় পেয়েছিলো জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। কিন্তু জিততে পেরেছে মাত্র ১১টিতে।

এবারের ভোটে দলটির প্রার্থী ছিলো ২৬৫টি আসনে। তবে সমঝোতার বাইরে কোনো আসনেই দলটির কোনো প্রার্থী জিততে পারেননি।

একাদশ সংসদে দলটির ২৩ জন সংসদ সদস্য রয়েছেন। আর সংরক্ষিত নারী আসনে রয়েছেন চারজন।

বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, জাপা চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার জয়ী হয়েছেন। তারা রংপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও পটুয়াখালী থেকে নির্বাচন করেন।

এই চার নেতার বাইরে দলটির প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী-৩), হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও-৩), গোলাম কিবরিয়া টিুপ (বরিশাল-৩), এ কে এম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫), মো. আশরাফুজ্জামান আশু (সাতক্ষীরা-২), এ কে এম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১) ও শরিফুল ইসলাম (বগুড়া-২) নির্বাচিত হয়েছেন।

এদের মধ্যে রুহুল আমিন হাওলাদার ও আশরাফুজ্জামান ছাড়া বাকিরা বর্তমান সংসদের সদস্য।

একাদশ সংসদের ২৩ জন সদস্যের মধ্যে ঢাকায় সৈয়দ আবু হোসেন, গাইবান্ধায় শামীম হায়দার পাটোয়ারী, ময়মনসিংহে ফখরুল ইমাম, সুনামগঞ্জে পীর ফজলুর রহমান, কুড়িগ্রামে পনির উদ্দিন আহমেদ, নীলফামারীতে আহসান আদেলুর রহমান ও রানা মোহাম্মদ সোহেল, বগুড়ায় শরিফুল ইসলাম, নারায়ণগঞ্জে লিয়াকত হোসেন খোকা, বরিশালে নাসরিন জাহান, বগুড়ায় নুরুল ইসলাম তালুকদারসহ ১৪ জন জিততে পারেনি।

বর্তমান সংসদ সদস্যদের মধ্যে জাপার প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং তার ছেলে সাদ এরশাদ এবার জি এম কাদেরের সঙ্গে দ্বন্দ্বের কারণে নির্বাচন করেননি।

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় আসন না পেয়ে কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছিলেন।

এর বাইরে রংপুরে মসিউর রহমান রাঙ্গা ও পিরোজপুরে রুস্তম আলী ফরাজী দল থেকে বাদ পড়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করে হেরেছেন। হেরেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জিয়াউল হক মৃধাও।

তবে সবচেয়ে ভরাডুবি হয়েঝে জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদেরের। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় ঢাকায় পাওয়া একমাত্র আসনে জামানাত বাজেয়াপ্ত হবে তার।  ঢাকা-১৮ আসনে  তিনি হেরেছেন স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরীর কাছে। নিপা গ্রুপের চেয়ারম্যান খসরু চৌধুরী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক।

২০১৪ ও ২০১৮ সালেও আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে জাপা নির্বাচন করে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জাপাকে ৩৩টি আসন দিয়েছিলো আওয়ামী লীগ। সেবার বিরোধী দলের আসনে বসলেও মন্ত্রিসভায় ছিলেন জাপার কয়েকজন সংসদ সদস্য।

২০১৮ সালের নির্বাচনে সমঝোতার মাধ্যমে ২৩টি আসন পেয়ে সংসদে বিরোধী দল হয় জাতীয় পার্টি।

এবার জাপা তাদের ২৮৩টি আসনে প্রার্থী দিয়েছিলো। এর মধ্যে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ের পর ২৬৫ জন প্রার্থী টিকে যান। নির্বাচনী প্রচার শুরুর পর থেকে ভোটের আগের দিন পর্যন্ত ১৯ জন নির্বাচন থেকে সরে দাঁড়ান। শেষ পর্যন্ত ভোটে ছিলেন ২৪৬ জন।

 

কেএসএইচ
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি। 
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর