দক্ষিণ কোরিয়ায় কুকুর খাওয়া নিষিদ্ধ করে বিল পাস

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৯:০১ পিএম

দক্ষিণ কোরিয়ার সংসদে কুকুরের মাংসের ব্যবসা নিষিদ্ধ করে একটি বিল পাস হয়েছে। মঙ্গলবার পাস করা বিলটিতে মাংসের জন্য দেশটিতে কুকুরের প্রজনন, জবাই এবং বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

কুকুরের মাংস খাওয়া দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহ্যবাহী অভ্যাস, যেটিকে দেশটির জন্য বিব্রতকর বলে অভিহিত করেছেন এর বিরুদ্ধে আন্দোলনকারীরা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আন্দোলনকারীদের মতে, দেশটিতে বাণিজ্যের জন্য প্রতি বছর ১০ লাখ কুকুর হত্যা করা হয়। তবে সম্প্রতি কোরিয়ানরা পোষাপ্রাণীর বিষয়ে সচেতন হওয়ায় এর ভক্ষণ তীব্রভাবে হ্রাস পেয়েছে।

দক্ষিণ কোরিয়ার শহুরে তরুণদের মধ্যে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ। এই অনুশীলনকে বেআইনি করার জন্য পশু অধিকার কর্মীদের কাছ থেকে সরকারের ওপর চাপ বাড়ছে।

প্রেসিডেন্ট ইউন সুক ইওলের আমলে কুকুরের মাংস খাওয়ায় নিষেধাজ্ঞার জন্য সরকারি সমর্থন বেড়েছে। তিনি একজন স্বঘোষিত পশুপ্রেমী। তিনি ফার্স্টলেডি কিম কেওন-হির সঙ্গে বেশ কয়েকটি রাস্তার কুকুর এবং বিড়ালকে দত্তক নিয়েছেন। তিনি নিজেই কুকুরের মাংস খাওয়ার একজন সোচ্চার সমালোচক।

শাসক ও প্রধান বিরোধী দল উভয় প্রস্তাবিত এই বিলটি সর্বসম্মতিক্রমে ২০৮-০ ভোটে পাস হয়। এটি ইউনের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর তিন বছর পর কার্যকর হবে।

আইন অনুসারে, মাংসের জন্য কুকুরের প্রজনন, বিক্রি এবং জবাই করলে তিন বছরের জেল বা তিন কোটি ওয়ান জরিমানা হতে পারে।

বিলটির প্রস্তাবকারী ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির আইনপ্রণেতা থাই ইয়ং-হো বলেন, ‘এখন কুকুর খাওয়ার দেশ হিসেবে সমালোচিত হওয়ার আর কোনও যৌক্তিকতা নেই।’

এক বিবৃতিতে তিনি বলেন, ‘ক্ষমতাসীন ও বিরোধী দল এবং সরকারকে এখন পশু অধিকার রক্ষায় নেতৃত্ব দিতে হবে।’

সোমবার সিউলভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাওয়ারনেস, রিসার্চ অ্যান্ড এডুকেশন প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, দক্ষিণ কোরিয়ার প্রতি ১০ জনের মধ্যে নয়জনই ভবিষ্যতে কুকুরের মাংস খাবেন না বলে জানিয়েছেন।

অ্যানিমেল লিবারেশন ওয়েভ অ্যাক্টিভিস্ট গ্রুপ বলেছে, মঙ্গলবারের ভোট বিশ্বব্যাপী একটি অগ্রণী সিদ্ধান্ত ছিল। এটি অন্যান্য প্রাণীর অধিকার রক্ষার পথ প্রশস্ত করবে।

এদিকে, কুকুরের মাংস নিষিদ্ধ করার পূর্ববর্তী প্রচেষ্টাগুলো খাওয়ার জন্য কুকুর প্রজননকারী কৃষকদের কাছ থেকে তীব্র বিরোধিতার মুখে পড়েছে। তবে নতুন আইনের অধীনে তাদের ক্ষতিপূরণ প্রদান করা হবে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, প্রায় এক হাজার ১০০টি কুকুরের খামার প্রতি বছর কয়েক হাজার কুকুরের প্রজনন করে। সেগুলোর মাংস সারা দেশের রেস্তোরাঁয় পরিবেশন করা হয়।

 

একাত্তর/জো
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ইরান-ইসরায়েল যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে লাগল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ-রাজনীতিতে। ওয়াশিংটন পোস্ট এবং দক্ষিণ কোরিয়ার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা...
জ্বালানি তেলের আকাশচুম্বী দাম এশিয়ার প্রধান অর্থনীতিগুলোতে কতটা প্রভাব ফেলছে, তার প্রতিফলন হিসেবে অভ্যন্তরীণ বাজারে তেলের দামের সর্বোচ্চ সীমা (ক্যাপ) নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করেছে। বৃহস্পতিবার, আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ইউনের জারি করা সামরিক শাসন ছিল দেশটির...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর