বহুপাক্ষিক না হলে রেল করিডোর একপেশে হবে: ওয়ার্কার্স পার্টি

আপডেট : ২৯ জুন ২০২৪, ০৫:০৪ পিএম

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ বহুপাক্ষিক করতে না পারলে ভারতের সঙ্গে রেল করিডোর একপেশে ও ভারসাম্যহীন হবে এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে না বলে মনে করে ওয়ার্কাস পার্টি।

ক্ষমতাসীন দলের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এই শরিক দলটির দাবি, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ (কানেক্টিভিটি) গড়তে হবে।

শুক্র ও শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় নেতারা এ বিষয়ে এমত প্রকাশ করেন। কেন্দ্রীয় কমিটির দু’দিনের সভায় সভাপতিত্ব করেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে ভারতকে বাংলাদেশের মধ্যদিয়ে রেল করিডোর প্রদান’ সম্পর্কে পার্টির সভায় বলা হয়, ওয়ার্কার্স পার্টি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগের (কানেক্টিভিটি) ওপর গুরুত্ব দেয়। তবে সেটা নিশ্চয়ই একপাক্ষিক নয়। বহুপাক্ষিক করা ছাড়া এটা একপেশে ও ভারসাম্যহীন হবে এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে না।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ অক্টোবর ঢাকায় বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে পার্টি ঘোষিত পাঁচ দফা দাবির ভিত্তিতে সমাবেশ ও মিছিল, জুলাই-আগস্ট ঘোষিত সাংগঠনিক মাসে জেলায় জেলায় পার্টির সদস্যদের সাধারণ সভা ও বিক্ষোভ মিছিল এবং আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ঢাকায় পার্টি কংগ্রেস অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়।

সভায় পার্টি কংগ্রেসের রাজনৈতিক সাংগঠনিক রিপোর্ট প্রণয়নের জন্য চার সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। পার্টির ঘোষিত পাঁচ দফা দাবি হচ্ছে- নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এ যাবত গৃহীত ব্যবস্থার পাশাপাশি পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু করা,  রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অর্থ-সম্পদ অর্জনকারীদের খুঁজে বের করে তাদের শাস্তি ও অর্থ সম্পদ বাজেয়াপ্ত করার জন্য ‘বিশেষ কমিশন’ গঠন করা, ব্যাংকিং খাতে নৈরাজ্য লুটপাট বন্ধ করা। সুশাসন ফিরিয়ে আনতে অবিলম্বে  ‘ব্যাংক কমিশন’ গঠন করা,  অর্থপাচার রোধ করো, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং  ঋণখেলাপির ক্ষেত্রে অসঙ্গতিপূর্ণ ব্যবস্থাদি রোধ করে, ঋণখেলাপিদের চিহ্নিত করে, অর্থ আদায় ও ইচ্ছাকৃত খেলাপিদের ‘বিশেষ ট্রাইব্যুনালে’ বিচারের ব্যবস্থা করা।

পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা উত্থাপিত সাধারণ সম্পাদকের রাজনৈতিক রিপোর্টে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, দুনীতি, অর্থপাচার, ব্যাংক খাতে লুট ও নৈরাজ্য ও সর্বোপরি গঙ্গার পানি প্রবাহ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

কেএসএইচ
পল্টন, যাত্রাবাড়ী ও মিরপুর থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, রাশেদ খান মেনন, শাহজাহান খান, সাবেক এমপি আহমেদ হোসেন, আব্দুস সোবহান গোলাপসহ আট জনকে। 
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। পাশাপাশি আন্দোলনরত ছাত্রদের নেতৃত্বকে সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে।
সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং সেনাপ্রধান আজিজ আহমেদের দুর্নীতিকে ‘হিমশৈলের ক্ষুদ্র উপরিভাগ মাত্র’ বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর