ছাত্রদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান ওয়ার্কার্স পার্টির

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৮:৫৫ পিএম

আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। পাশাপাশি আন্দোলনরত ছাত্রদের নেতৃত্বকে সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে।

শনিবার ঢাকার সেগুনবাগিচা সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির সাধারণ সভায় সরকার ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি এই আহ্বান জানানো হয়। ওয়ার্কার্স পার্টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতির বক্তব্যে সভায় রাশেদ খান মেনন বলেন, শত শহীদের রক্তের বিনিময়ে কোটা আন্দোলনের বিজয় সূচিত হয়েছে। এ বিজয়কে সংহত করে আন্দোলনের সময়ে ছাত্র হত্যার বিচার, নিহত-আহতদের ক্ষতিপূরণ, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ ছাত্রদের অন্যান্য দাবি আলোচনার মধ্য দিয়ে সমাধান হতে পারে। এজন্য শিক্ষার্থী আন্দোলনের নেতৃত্ব রাজি হলে ওয়ার্কার্স পার্টি সে প্রক্রিয়া শুরু করতে সহায়তা করতে পারে। 

রাশেদ খান মেনন বলেন, দেশের রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে সরকারের অবস্থানের প্রশ্নটিও আলোচনার মধ্য দিয়ে সমাধান হতে পারে।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পর্যালোচনায় ছাত্রদের আন্দোলনের দাবিগুলোর পাশাপাশি দুর্নীতি, অর্থ পাচার, ঋণখেলাপি, ব্যাংক লুটের বিরুদ্ধে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে দেশব্যাপী সভা-সমাবেশ বিক্ষোভ মিছিল করার কথা বলা হয়।

সভায় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও পলিটব্যুরোর সদস্য নুর আহাদ বকুল দেশের সর্বশেষ আন্দোলনরত ও রাজনৈতিক আন্দোলন এবং রাজনৈতিক পরিস্থিতির পর্যালোচনা করেন।

 

একাত্তর/জো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক তিন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক মন্ত্রী আমীর হোসেন আমুসহ ৮ জনকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকার একটি  আদালত।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ বহুপাক্ষিক করতে না পারলে ভারতের সঙ্গে রেল করিডোর একপেশে ও ভারসাম্যহীন হবে এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে না বলে মনে করে ওয়ার্কাস পার্টি।
নৌকা প্রতীকে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে জিতে নিজেকে ‘হারাধনের একটি ছেলে’ আখ্যা দিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
১৪ দলের শরিকদের ছয়টি আসনে ছাড় দিয়েছিলো ক্ষমতাসীন আওয়ামী লীগ। যেসব আসনে ছাড় দেওয়া হয়েছিলো তার মধ্যে কেবল রাশেদ খান মেনন আর রেজাউল করিম তানসেন জিততে পেরেছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর