মন্ত্রিসভায় নতুন মুখ যারা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১১:৪৫ পিএম

শেখ হাসিনার নেতৃত্বে গঠন হতে যাওয়া সরকারে নতুন মুখ হিসেবে দেখা যাবে ১৪ জনকে। এর বাইরে কয়েকজনকে আবার নতুন দায়িত্ব দিয়ে মন্ত্রিসভায় ফিরিয়ে আনা হচ্ছে। 

বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর নাম পড়ে শোনান।

বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন মন্ত্রী যারা

নতুন সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন যারা তাদের মধ্যে নতুন মুখ হিসেবে আছেন সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, ময়মনসিংহের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আবদুস সালাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, রাজবাড়ীর সংসদ সদস্য জিল্লুল হাকিম, টেকনোক্রাট কোটায় নতুন মুখ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সামন্ত লাল সেন।

নতুন প্রতিমন্ত্রী যারা

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন যে ১১ জন তাদের মধ্যে নতুন হলেন- সিমিন হোসেন রিমি, মোহাম্মদ আলী আরাফাত, মুহিবুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম টিটু।

আবার ফিরলেন যারা

আওয়ামী লীগ সরকারের আমলে এর আগে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো দলের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নৌপরিবহন ও স্থানীয় সরকার উপমন্ত্রীর দায়িত্ব সামলানো সাবের হোসেন চৌধুরী এবার মন্ত্রী হতে যাচ্ছে। একসময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক সচিব ও দলের সাংগঠনিক সম্পাদক সাবের ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্টও হয়েছিলেন।

মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন সাবেক মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী খুলনার সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার কথা মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে জানিয়েছে। নতুন সরকারে কে কোন মন্ত্রণালয় পাবেন, তা জানা যাবে দপ্তর বণ্টনের পর।

কেএসএইচ
দেশের ৬৪টি জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপকে বিশেষ...
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশে সংঘটিত সামাজিক অপরাধ ও নৃশংস ঘটনাগুলোর অধিকাংশের পেছনে কোনো না কোনোভাবে মাদক জড়িত। কিশোর গ্যাং গড়ে...
মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী, ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত তথাকথিত ‘জরিপ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর