হাড়কাঁপানো শীত নওগাঁয়, তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি 

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১০:৫৬ এএম

ঠান্ডা হাওয়া আর কুয়াশায় হাড়কাঁপানো শীত পড়েছে নওগাঁয়। 

বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বেনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস। যা এই মৌসুমের জেলায় দ্বিতীয় সর্বোনিম্ন তাপমাত্রার রেকর্ড। গতকাল  দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

সকালে আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইট থেকে এই তথ্য জানা যায়। 

ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে জেলায়। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা দিলেও বিকেল থেকে হিমেল হাওয়া ও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকায় এই তীব্র শীত অনুভুত হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কয়েক দিন ধরে সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে রাস্তাঘাটগুলোতে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে।

বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েকদিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বনিম্ন তাপমাত্রার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে।

আগামী কয়েকদিন জেলায় তাপমাত্রা ওঠা-নামা করতে পারে বলে আশঙ্কা বদলগাছি আবহাওয়া অফিসের।

ঠান্ডা হিমেল বাতাস থাকায় সকলেই শীতে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। সময়মত কাজে না যেতে না পাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ দিনমজুররা। ফসলের বীজ এবং বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করেছেন চাষিরা।

 

এআর
টানা চারদিন ধরে পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরের এ জেলা। মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা...
আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী ও চুয়াডাঙ্গা জেলা সমূহের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর