লাখাইয়ে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৩:৫৭ পিএম

হবিগঞ্জের লাখাইয়ে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার কাঠালকান্দি হাওরের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত কৃষক ভুত লাল দাস ওই উপজেলার হিয়ালাকান্দি গ্রামের মহারাজ দাসের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গতকাল রাতে লাখাই উপজেলার ভরগাঁও গ্রামের একটি মাজারে বাৎসরিক ওরস উপলক্ষে আয়োজিত মেলায় গিয়েছিলো ভুত লাল। ফেরার পথে কে বা কারা তাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। ভোরে স্থানীয় লোকজন তার রক্তাক্ত দেহ দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

 

একাত্তর/জো
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর