ভবন থেকে লাফিয়ে পড়ে পুলিশ সদস্যের স্ত্রীর মৃত্যু

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৩:১২ পিএম

মতিঝিলে ভবন থেকে লাফিয়ে পড়ে এক পুলিশ সদস্যের স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে মতিঝিল এজিবি কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত হামিদা আক্তার (২৮) ঢাকা জেলার ধামরাইয়ের মহিষাসী গ্রামের  মৃত আব্দুল হান্নানের মেয়ে ও পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনের স্ত্রী। এজিবি কলোনিতে নয় তলা একটি ভবনের  আট তলার একটি ফ্ল্যাটে থাকতেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ওই নারী ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার চিকিৎসা চলছিলো। ওই বাসায় মৃতার  মাও থাকতেন। তার বাবা অনেক আগেই মারা গেছেন । তার স্বামী ডেপুটেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিউটি করতেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা খাতুন জানান, খবর পেয়ে তাকে উদ্ধার করে সকাল এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি করে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার মার্কিন ডলার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রাজধানীর মতিঝিল এলাকায় এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করেছে মোবাইল কোর্ট।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, হতাহতের ঘটনার কারণে দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। কখন চালু হবে তা এখনো...
রাজধানীর কাকরাইলে ভবনের দ্বিতীয় তলার সিলিংয়ে রঙয়ের কাজ করার সময়ে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর