এবার অন্য খেলায়ও সচেষ্ট হবেন পাপন

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৪:২৮ পিএম

ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলাধুলার মানোন্নয়নে সচেষ্ট হবেন বলে জানান বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 

শুক্রবার ধানমণ্ডি ৩২ নম্বরে প্রধানমন্ত্রীসহ মন্ত্রীসভার সদস্যদের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে তিনি একাত্তরকে ক্রীড়ামন্ত্রী হিসেবে তার এ পরিকল্পনার কথা জানালেন।

পাপন জানান, ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলাধুলার মানোন্নয়নে সচেষ্ট হবেন তিনি। তবে সবগুলো একবারে করা সম্ভব না। তাই এক্ষেত্রে ‘সিলেকটিভ অ্যাপ্রোচে’ যাবেন তিনি।

তিনি জানান, যেগুলোতে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা সম্ভব এবং সম্ভাবনাময়, সেসব ক্রীড়ার অগ্রাধিকার ভিত্তিতে মানোন্নয়ন করার চেষ্টা করবেন তিনি।

তিনি বলেন, গণমাধ্যমে সবসময় দেখেছেন, ফেডারেশনগুলোর প্রধান বাধা ফান্ড। এ ফান্ডের সমস্যা সমাধানে স্পন্সর সংগ্রহের চেষ্টা চালাবেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ক্রিকেট চালাতে গিয়ে দেখেছেন, স্পন্সরের অভাব হয়না। শুধু স্পন্সরদের বিশ্বাসের জায়গা তৈরি করতে হবে, তাহলেই সম্ভব বলে মনে করেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে বিসিবি সভাপতি পাপন বলেন, দুইটি দায়িত্ব দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব না। সুতরাং দ্রুতই বিসিবি প্রধানের দায়িত্ব ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন তিনি।

তিনি জানান, এই বছরের মধ্যেই বিসিবি প্রধানের দায়িত্ব ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই নিজের এই ভাবনার কথা জানান বিসিবি বস।

 

একাত্তর/জো
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘ক্রীড়া কার্ড’ ও বিশেষ ভাতা প্রদান কার্যক্রমের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ আত্মসাতের অভিযোগে বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য খেলার পাশাপাশি দেশীয় খেলাকেও সুযোগ প্রদানের জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষের প্রতি আহবান জানিয়ে বলেছেন, এর মাধ্যমে কোমলমতিদের মেধা বিকাশের সুযোগ হবে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর