চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১২:২০ পিএম

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘ক্রীড়া কার্ড’ ও বিশেষ ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যে শিক্ষার্থী যে খেলা পছন্দ করবে, সেটিতে যেন সে দক্ষ হিসেবে তৈরি হতে পারে, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

জীবনযাত্রার মান ও দেশকে এগিয়ে নেওয়ার কাজ শুরু করেছে সরকার, এরই অংশ হিসেবে এই ‘ক্রীড়া কার্ড’ চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলায় পরাজয় মানে হেরে যাওয়া নয়, এটি জয়েরই অংশ। আজ হারলে কাল জিততে পারবেন। বর্তমান সময়ে ক্রীড়া কেবল শখ বা বিনোদন নয়, এটি একটি প্রতিষ্ঠিত পেশা। বাংলাদেশও এক্ষেত্রে পিছিয়ে থাকবে না।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া ইশতেহার অনুযায়ী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই ভাতার মাধ্যমেই তার বাস্তবায়ন শুরু হলো।

খেলোয়াড়দের অর্থনৈতিক অনিশ্চয়তা দূর করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাকেও এগিয়ে নিতে চায় সরকার। এজন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম, যার মাধ্যমে সাতটি খেলার প্রতিভাদের খুঁজে বের করে আন্তর্জাতিক ইভেন্টে পাঠানোর চেষ্টা করবে সরকার।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, ক্রীড়াবিদদের মতো কৃষকদেরও আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ দেওয়া হবে। ক্রীড়াবিদদের উদ্দেশে তিনি বলেন, দেশপ্রেম, ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে সাফল্যের অগ্রযাত্রায় কেউ বাধা হতে পারবে না। আমাদের কথা কম এবং কাজ বেশি করতে হবে।

তিনি খেলোয়াড়দের কোনো দল বা গোষ্ঠীর নয়, বরং নিজস্ব নৈপুণ্য দিয়ে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধি হওয়ার আহ্বান জানান।

একাত্তর/আরএ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর