কৃষকদের উন্নতির জন্য যা প্রয়োজন করব : কৃষিমন্ত্রী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০২:১৩ পিএম

কৃষকদের উন্নতির জন্য সাধ্যের মধ্যে যা যা করার তা করা হবে বলে জানিয়েছেন নতুন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ।

রোববার কৃষিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথম দিন সকালে সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি পেশায়-নেশায় সবকিছুর মধ্যে কৃষক। লেখাপড়া করেছি, অধ্যাপনা করেছি, পিএইচডি ডিগ্রিও আমি নিয়েছি। সবকিছুতেই মোটামুটি টাচ দিয়ে এসেছি। চিফ হুইপ ছিলাম, সব মন্ত্রণালয়ের সঙ্গে অ্যাকটিভিটি ছিল আমার। তারপরও বলবো আমি এখনো শিখছি। শেখার শেষ নেই। আমি শিখেই কাজ করতে চাই।’

মন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয় একটি বড় মন্ত্রণালয়। আমাদের কৃষকদের উন্নতির জন্য যা প্রয়োজন, আমাদের ক্ষমতার মধ্যে যা আছে করবো। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা, উদ্যোক্তারা সবাই মিলে যদি কাজ করি, এ শক্তি কিন্তু বড় শক্তি, এর রেজাল্টও কিন্তু আমরা পাবো।

মন্ত্রী বলেন, এর আগের মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ছিলেন আমার ঘনিষ্ঠ বন্ধু মানুষ, বিশিষ্ট কৃষিবিদ। আমি আশা করব সব কর্মকর্তা আমাকে সাহায্য করবেন।

নতুন অগ্রাধিকার প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, আমি আগে কাজ বুঝে নিই, তারপর ঠিক করবো কোন কাজগুলো অগ্রাধিকার দিয়ে করবো।

সামনের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, কৃষিতে উৎপাদনটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। আমরা যদি উৎপাদন না করতে পারি তাহলে বাজার কীভাবে দখল করবো, মূল্য কীভাবে নিয়ন্ত্রণ করবো কীভাবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই চেইনকে কার্যকর করবো।

 

এআর
কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার হয়েছেন। 
দেশে ফসল উৎপাদন পরবর্তী বা পোস্ট হারভেস্টিংয়ের ৩০ শতাংশ ক্ষতি হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ।
দেশে আবাদযোগ্য জমি প্রায় ৫৯ শতাংশ বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ।
দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিবর্তন আনা হয়েছে, তাকে অর্থবহ করতে না পারলে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের গণতন্ত্র বড়ো ধরনের হুমকির মুখে...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর