বিসিবি থেকে সরে আসলে ভালো হবে: পাপন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৯:২৭ পিএম

দীর্ঘদিন দেশের ক্রিকেট প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর, এবার গোটা দেশের ক্রীড়াঙ্গনের প্রধান হলেন নাজমুল হাসান পাপন। যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়ে রোববার সচিবালয়ে অফিসও শুরু করেছেন তিনি। প্রথম কর্মদিবসেই জানিয়েছেন তার পরিকল্পনার কথা, সেই সঙ্গে বিসিবির দায়িত্বও ছেড়ে দেওয়ার আগ্রহ দেখিয়েছেন পাপন। বলেছেন, বিসিবি থেকে সরে আসা তার জন্য ভালো হবে।

রোববার সচিবালয়ে গণমাধ্যমের সাথে কথা বলার সময় পাপন বলেন, আমার ইচ্ছে হলো এখান (বিসিবি) থেকে বের হবো, যতো দ্রুত সম্ভব বের হয়ে আসতে চাই। তবে এমন কিছু করবো না যেটির কারণে দেশের ক্রিকেটের ক্ষতি হয়। এখন এটি ছেড়ে দেয়া ভালো। তবে তার এই পদে থাকতে আইনগত বাধা নেই।

তিনি বলেন, এখন আরও বড় দায়িত্ব পেয়েছি। সব খেলা এখন আমাকে সমানভাবে দেখতে হবে, মনোযোগী হতে হবে। সেজন্য বিসিবির সভাপতি হিসেবে সেখানে যে সময় দিতে হবে সে সময় দিতে পারবো না। তাই আমার সরে আসাই উচিত। আর সেটা যত তাড়াতাড়ি হয়, ততোই ভালো।

নতুন সভাপতি কে হবেন, এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, এখানে তো একটি প্রক্রিয়া আছে। এর মধ্যে একটি হলো আমাদের যে মেয়াদ, সেটি সামনের বছর শেষ হবে। এই মেয়াদের পর যদি আমি না দাঁড়াই তাহলে তো শেষ। নতুন যারা আসবে তারা তাদের মতো বোর্ড ও সভাপতি বানাবে। এটি খুবই সহজ প্রক্রিয়া।

এ সম্পর্কে তিনি আরও বলেন, প্রথমে কাউকে কাউন্সিলর হতে হবে, তারপর তাকে নির্বাচিত হয়ে আসতে হবে। নির্বাচিতদের মধ্যে থেকেই বোর্ডে যারা থাকবেন তার নির্ধারণ করবেন কে সভাপতি হবে। এখানে সরকারের বা বাইরের কারও প্রভাব থাকবে না।

বিসিবিতে টানা থাকার বিষয়ে সভাপতি নাজমুল হাসান বলেন, দুই টার্ম সভাপতি হওয়ার পর আমি এবার কিন্তু সভাপতি হতে চাচ্ছিলাম না। এবারই যেহেতু চাইনি, পরে আবার হবো এবং কন্টিনিউ করার প্রশ্নই ওঠে না। আমি চাইনি, তারপরও হতে হয়েছে বা হয়েছি।

প্রথম কর্মদিবসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পরে জাতীয় ক্রীড়া পরিষদে যান পাপন। সেখানে নবনির্বাচিত মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রায় ৫৪টি ফেডারেশনের কর্তাব্যক্তিরা। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে ফেডারেশনের কর্তাসহ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক।

সেখানে তিনি সাংবাদিকদের বলেন, আমাকে প্রথমে সবগুলো ফেডারেশনের সঙ্গে আলাদাভাবে বসতে হবে। তাদের কথা শুনতে হবে। সব খেলা তো আর আন্তর্জাতিক পর্যায়ে যাবে না। এমন অনেকগুলো ফেডারেশন আছে, যারা ইতোমধ্যে ভালো। তবে যাদের আর্থিক সমস্যা আছে, তারা আমার সঙ্গে বসে আমাকে একটা লক্ষ্য দেবে, বাজেট দেবে। আমি তিন বছর সময় দিবো যেন তাদের অগ্রগতি দেখতে পাই।

বলেছেন, তারা আমাকে পাঁচ-সাত-দশ বছরের লক্ষ্যমাত্রা দিতেই পারে। তাই বলে আমি এত সময় দেওয়ার পক্ষে না। তিন বছর পর যদি দেখি তারা ভালো করছে, লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে সামনের দিকে ভাববো। লক্ষ্যপূরণ করতে না পারলেও যে অর্থ দেওয়া বন্ধ হবে তেমনটি নয়।

জাতীয় ক্রীড়া পরিষদ সাধারণত স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণে ব্যস্ত থাকে। নতুন চেয়ারম্যান স্টেডিয়াম নির্মাণের চেয়ে মাঠকে বেশি প্রাধান্য দিচ্ছেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, স্টেডিয়াম তো রয়েছে। কিন্তু মাঠ কোথায়? মাঠ না থাকলে মানুষ খেলবে কোথায়? তাই আমার কাছে মাঠই বেশি প্রয়োজন।

এআরএস
টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশের নারী ফুটবল দলকে এক কোটি পুরস্কার দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।
অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আলোচিত সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি পদত্যাগের পরই বিসিবির নতুন সভাপতি হয়েছেন জাতীয় ক্রিকেট সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
কিছু দিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, টাকা পয়সা দিয়ে যুব এশিয়া কাপ জয়ী দলকে এখনই প্রভাবিত করতে চান না তিনি। অবশেষে সে সিদ্ধান্ত থেকে সরে এসে, এবার...
এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে মিরপুরের প্র্যাকটিসে দেখা গেছে হেড কোচের নানা ছক। মিডিয়াকে মাঠের বাইরে রেখে ক্লোজড ডোর ট্রেনিং করানোয় সমালোচনাও হয়েছে বেশ। অথচ প্রথম ম্যাচেই পরিকল্পনাহীন, কেন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর